Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
করোনা থেকে বেঁচে ফেরা রোগীর হাসপাতাল বিল ১১ লাখ ডলার!

ফিচার

টিবিএস ডেস্ক
14 June, 2020, 12:35 pm
Last modified: 14 June, 2020, 12:59 pm

Related News

  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান

করোনা থেকে বেঁচে ফেরা রোগীর হাসপাতাল বিল ১১ লাখ ডলার!

বয়স্ক নাগরিকদের জন্য মার্কিন সরকারের মেডিকেয়ার স্বাস্থ্য বীমা রয়েছে মাইকেল ফ্লোরের। চিকিৎসা খরচ তাই তার নিজের পকেট থেকে দেওয়ার কথা নয়। বীমা কোম্পানিই এটা পরিশোধ করবে। তবে এতে স্বস্তি নয় বরং অনুশোচনায় ভুগছেন মাইকেল ফ্লোর।
টিবিএস ডেস্ক
14 June, 2020, 12:35 pm
Last modified: 14 June, 2020, 12:59 pm
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় মাইকেল ফ্লোর। ছবি: সিয়াটল টাইমস

বৃদ্ধ ও দীর্ঘমেয়াদী নানা জটিল রোগে ভুগছেন এমন মানুষের জন্য অন্যদের চাইতে বেশি মৃত্যুর ঝুঁকির সৃষ্টি করে করোনাভাইরাস। তাই কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তেই পৌঁছেছিলেন ৭০ বছরের এক মার্কিন নাগরিক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে পাঞ্জা লড়ে বেঁচে ফেরার পর এ বৃদ্ধকে পড়তে হয়েছে নতুন বিপদে। হাসপাতালে তার চিকিৎসা বাবদ বিল এসেছে ১১ লাখ মার্কিন ডলার! 

মার্কিন দৈনিক সিয়াটল টাইমসের প্রকাশিত সংবাদ সূত্র এ তথ্য জানায়। 

সংবাদ প্রতিবেদনে প্রকাশ, ৭০ বছরের ওই বৃদ্ধের নাম মাইকেল ফ্লোর। করোনায় সংক্রমিত হলে- গত ৪ মার্চ তাকে সিয়াটলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন ৬২ দিন। একসময় তার অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে হাসপাতালের নার্সরা তার কানে ফোন ধরে, স্ত্রী এবং সন্তানদের শেষ বিদায় জানানোর ব্যবস্থাও নিয়ে ফেলেছিলেন। 

এরপর অবশ্য তার অবস্থার উন্নতি হয় এবং গত ৫ মে তিনি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। হাসপাতাল ছাড়ার সময় মাইকেল ফ্লোরকে সেবা কর্মীরা দাঁড়িয়ে করতালি অভিনন্দন জানিয়েছিলেন। 

মৃত্যুমুখ থেকে ফিরেও এলেও হাসপাতালের বিশাল খরচের হিসাব দেখে তার এখন আক্কেল গুড়ুম। চিকিৎসার খরচ বাবদ ১৮১ পাতার খরচের হিসাব পাঠানো হয়েছে তাকে। সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ১১ লাখ ২২ হাজার ৫০১ ডলার পরিশোধ করতে বলেছে, সিয়াটল টাইমসকে এভাবেই নিজের পাহাড়সম মেডিকেল বিলের কথা জানান মাইকেল ফ্লোর।  

হাসপাতাল বিলের আওতায় রয়েছে: নিবিড় পরিচর্যা কেন্দ্রের কক্ষ ভাড়া দৈনিক ৯ হাজার ৭৩৬ ডলার, সম্পূর্ণ জীবাণুমুক্ত কক্ষে ৪২ দিন রাখার খরচ ৪ লাখ ৯ হাজার ডলার, কৃত্রিম শ্বাসযন্ত্র বা ভেন্টিলেটর ২৯ দিন ব্যবহারের খরচা ৮২ হাজার এবং তিনি যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিলেন- ওই দুইদিনে তার শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে সেই সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার খরচ ধরা হয়েছে প্রায় আরো এক লাখ ডলার।  

সিয়াটল টাইমস জানায়, বয়স্ক নাগরিকদের জন্য মার্কিন সরকারের মেডিকেয়ার স্বাস্থ্য বীমা রয়েছে মাইকেল ফ্লোরের। চিকিৎসা খরচ তাই তার নিজের পকেট থেকে দেওয়ার কথা নয়। বীমা কোম্পানিই এটা পরিশোধ করবে।

তবে এতে স্বস্তি নয় বরং অনুশোচনায় ভুগছেন মাইকেল ফ্লোর। তিনি জানান, তার চিকিৎসার ব্যয়ের এই বিপুল অংক কর দাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে, এইজন্য তিনি এই বিশাল খরচের জন্য নিজকেই দায়ি ভাবছেন। 

ফ্লোরের এ ঘটনা থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা অসম্ভব রকম ব্যয়বহুল সেটাই বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে সরকারি অর্থে সার্বজনীন চিকিৎসা সেবার পক্ষে-বিপক্ষে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ব্যয়বহুল চিকিৎসা / করোনা থেকে সুস্থ / বয়োজ্যেষ্ঠ নাগরিক / হাসপাতালের বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net