Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রাজধানীতে চার ‘জঙ্গি’ গ্রেপ্তার

টপ নিউজ

ইউএনবি
19 August, 2019, 02:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • পাকিস্তানের বিপুল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, তবে পথের কাঁটা যখন তাদেরই ফেলে আসা অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী
  • কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের আগের রাতজুড়ে বোমা বানান পরিচালক আল আমিন: পুলিশ
  • ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী
  • মালয়েশিয়ায় 'জঙ্গি সংশ্লিষ্টতা'র অভিযোগে মামলা: গ্রেপ্তার চার আসামি রিমান্ডে
  • সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে চার ‘জঙ্গি’ গ্রেপ্তার

তাদের কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ এবং হার্ডড্রাইভ উদ্ধার এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে র‌্যাব জানায়।
ইউএনবি
19 August, 2019, 02:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর ভারপ্রাপ্ত আমিরসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি দল রবিবার (১৮ আগস্ট) রাত ১০টা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে সোমবার (১৯ আগস্ট) এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন- পাবনার ইব্রাহিম আহমেদ হিরো (৪৬) ও শফিকুল ইসলাম সুরুজ (৩৮), গাইবান্ধার আবদুল আজিজ (৫০) এবং কুড়িগ্রামের রশিদুল ইসলাম (২৮)। তাদের মধ্যে হিরো ভারপ্রাপ্ত আমির।

তাদের কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ এবং হার্ডড্রাইভ উদ্ধার এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে র‌্যাব জানায়।

আসামিদের জিজ্ঞাসাবাদ অনুযায়ী, ১৯৯৫ সালে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ গড়ে উঠে। ২০০৪ সালের শেষের দিকে তারা জেএমবির সাথে একীভূত হয়। পরে নেতা-কর্মীদের গ্রেপ্তারের কারণে জেএমবি নেতৃত্ব শূন্য এবং সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লে জঙ্গি মতিন মেহেদী তার সংগঠন ‘আল্লাহর দল’ নিয়ে আলাদা হয়ে যান।

২০০৭ সালে গ্রেপ্তার হওয়া মতিন মেহেদীকে সংগঠনের তারকা (আমির) হিসেবে মান্য করা হলেও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম আহমেদ হিরো।

কৌশলগত কারণে ২০১৪ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘আল্লাহর সরকার’ রাখা হয় বলেও জানায় র‌্যাব।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সংগঠনটির নেতৃস্থানীয় সদস্যরা ফিল্মি স্টাইলে তাদের আমিরকে কারাগার থেকে মুক্ত করার পরিকল্পনা করেছিলেন।

ভারপ্রাপ্ত আমির হিরো জানান, তিনি সংগঠনের ‘অধিনায়ক’ হিসেবে কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। তারকার (আমির) অনুপস্থিতিতে তিনি সংগঠনটির নেতৃত্বে রয়েছে অর্থাৎ ভারপ্রাপ্ত তারকা (আমির)।

এইচএসসি পাশ ইব্রাহিম পেশায় মোটর পার্টস ব্যবসায়ী। ১৯৯৭ সালে উগ্রবাদী দলে তার প্রবেশ ঘটে এবং তিনি মতিন মেহেদীর কাছ থেকে সরাসরি বায়াতপ্রাপ্ত।

আবদুল আজিজ গাইবান্ধার একটি কলেজ হতে বি.কম সম্পন্ন করেছেন। তিনি পেশায় প্রাইভেট টিউটর। ১৯৯৭ সালে মতিন মেহেদীর মাধ্যমে তার উগ্রবাদী দলে প্রবেশ। তিনি জঙ্গি সংগঠনের অতিরিক্ত অধিনায়ক হিসেবে দায়িত্বরত।

শফিকুল ইসলাম সুরুজ পাবনার একটি স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকা জেলার নায়ক হিসেবে কাজ করছেন।

রশিদুল ইসলাম নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং বর্তমানে একটি কম্পিউটার দোকানে কর্মচারী হিসেবে নিয়োজিত। তিনি প্রায় চার বছর ধরে কুড়িগ্রাম জেলার নায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Topics

বাংলাদেশ

জঙ্গি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পাকিস্তানের বিপুল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, তবে পথের কাঁটা যখন তাদেরই ফেলে আসা অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী
  • কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের আগের রাতজুড়ে বোমা বানান পরিচালক আল আমিন: পুলিশ
  • ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী
  • মালয়েশিয়ায় 'জঙ্গি সংশ্লিষ্টতা'র অভিযোগে মামলা: গ্রেপ্তার চার আসামি রিমান্ডে
  • সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net