Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বায়ুদূষণে বছরে দেশের ক্ষতি ১৪শ’ কোটি ডলার 

টপ নিউজ

মোহাম্মদ আলী ও কামরান সিদ্দিকী
13 February, 2020, 03:25 pm
Last modified: 13 February, 2020, 03:40 pm

Related News

  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

বায়ুদূষণে বছরে দেশের ক্ষতি ১৪শ’ কোটি ডলার 

২০১৮ সালে পাঁচ বছরের কম বয়সী ৯৬ হাজার শিশু বায়ুদূষণের প্রভাবে প্রাণ হারায়। বায়ুদূষণে হারিয়ে যাচ্ছে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির পাঁচ শতাংশ।
মোহাম্মদ আলী ও কামরান সিদ্দিকী
13 February, 2020, 03:25 pm
Last modified: 13 February, 2020, 03:40 pm

প্রকৃতি সংরক্ষণ এবং বাস্তুসংস্থান রক্ষায় আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস সবচেয়ে সোচ্চার। বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতি ১৪শ’ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। গত বুধবার গ্রিনপিসের দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার ‘শক্তি ও নির্মল বাতাস’ বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। 

প্রতিবেদনসূত্রে প্রকাশ, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে প্রতি বছর বিশ্ব অর্থনীতি দুই লাখ ৯০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে, যা মোট বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধির (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ। এর মাঝে বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। বায়ুদূষণে মোট জিডিপির পাঁচ শতাংশই হারাচ্ছি আমরা । 

ক্ষতিটা শুধু আর্থিক নয়, শারীরিক প্রভাবের ওপরেও নজর দেওয়া দরকার। ২০১৮ সাল পর্যন্ত এ দেশে পাঁচ বছরের কম বয়সী ৯৬ হাজার শিশু বায়ুদূষণের প্রভাবে প্রাণ হারিয়েছে। 

শিশুমৃত্যুর জন্য দায়ী বাতাসের অতিসূক্ষ্ম দূষণকণা পিএম২.৫। তার মানে, দূষণকণাটি আকারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটারের সমান। পিএম২.৫ বাতাসে বিদ্যমান অন্যান্য পরিমাপের দূষণকণার চেয়ে অনেক হালকা। তাই দীর্ঘ সময় ধরে ভেসে থাকার সক্ষমতা থাকায় প্রাণঘাতী হিসেবে এটি সবচেয়ে মারাত্মক। 

গ্রিনপিস জানায়,  জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণ হচ্ছে তা বিশ্বব্যাপী প্রতিদিন কোটি কোটি মানুষকে সরাসরি প্রভাবিত করে। উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোতে শিশুস্বাস্থ্যের জন্য এটি অনেক বড় হুমকি। 

পরিবেশবিদ আইনুন নিশাত বলেন, বাংলাদেশে স্বাস্থ্য এবং আর্থিকখাতে নেতিবাচক প্রভাবের বিবেচনায় বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বের কাছ থেকে কিছু তহবিল বরাদ্দ পাই বটে, কিন্তু আমলাতন্ত্রের ব্যর্থতার কারণে সেই অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয় না। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণ সৃষ্টি হয় তা অনেক রোগের কারণ।

এর সঙ্গে একমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন মবিন ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের জন্য বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই বড় হুমকি; কিন্তু এখন ঢাকার দূষণের খবরটাই বারবার সামনে উঠে আসছে। 

তিনি আরও বলেন, সব ধরনের দূষণ ক্ষতিকর হলেও বায়ুদূষণ সবচেয়ে মারাত্মক। এর মাধ্যমে সৃষ্ট রোগব্যাধি বাড়ার কারণে দেশের জনস্বাস্থ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

(https://tbsnews.net/environment/bangladesh-loses-14bn-year-air-pollution-44359)
 

Related Topics

বাংলাদেশ

বাংলাদেশ / বায়ুদূষণ / গ্রিনপিস / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net