Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
তারা হজ্বে যেতেন পকেট কাটতে

টপ নিউজ

নুরুল আমিন
29 July, 2019, 12:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
  • ৮ বছর পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা
  • ফিরতি ৬৮টি হজ ফ্লাইটে ২৪ হাজার ৭৩৫ জন হাজী দেশে ফিরেছেন

তারা হজ্বে যেতেন পকেট কাটতে

শনিবার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০০৮ সালে ২৪ লাখ টাকার সমমূল্যে বিদেশি মুদ্রাসহ সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল চক্রের মূলহোতা আপেল।
নুরুল আমিন
29 July, 2019, 12:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

দেশে তারা পেশাদার চুরি, ছিনতাইকারী। তবে হজ্বের সময় এলেই দুই মাসের জন্য সৌদি আরবে পাড়ি জমান তারা। উদ্দেশ্য পবিত্র হজ্ব পালন নয়। বিভিন্ন দেশ থেকে আসা হাজীদের  ডলার, পাউন্ড হাতিয়ে নেয়ায় ছিল তাদের টার্গেট। 

২০০৮ সালে ২৪  লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন চক্রের মূলহোতা মাসুদুল হক ওরফে আপেল।  তিন মাস জেল খেটে দেশে ফিরে তৈরি করেন নতুন পাসপোর্ট। এভাবেই হজ্বের সময় এলেই সৌদি যেতেন সংঘবদ্ধ চক্রের ১২ সদস্য।

 শনিবার (২৭ জুলাই)  রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি) (উত্তর)। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ডিবি।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহরম আলী দি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চক্রটি রাজধানীতে বিশেষ করে বিমানবন্দরে আসা যাত্রীদের আত্মীয়-স্বজনদের টার্গেট করে চুরি – ছিনতাই ও পকেট মারতো। আর হজ্বের সময় আসলেই হাজীর ছদ্মবেশে সৌদি আরব গিয়ে পকেট মারতো। দুই মাসে মোটা অংকের টাকা হাতিয়ে দেশে ফিরতো তারা।

এডিসি আরও বলেন, ২০১৩ সাল পর্যন্ত প্রতিবছরই তারা দুই মাসের জন্য সৌদি আরবে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। এ বছরও তারা সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলো বলেও জানান তিনি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, চক্রের মূলহোতা আপেল এক সময় বিমানবন্দর এলাকায় ১০/১২ বছর কুলির কাজ করেছে।   এ কাজ করতে গিয়েই এক সময় চুরি-ছিনতাই ও পকেটমার চক্রের সঙ্গে পরিচয় হয় তার। তারপর জড়িয়ে পড়ে এ অপরাধে। কয়েক বছরের মধ্যে নিজেই গড়ে তুলে পকেট মার চক্র।  মাসিক বেতনে সোর্স নিয়োগ করে বিমানবন্দরে আসা আত্মীয়-স্বজনদের টার্গেট করতো তারা। নানা কৌশলে তাদের সঙ্গে সখ্যতা গড়ে টাকা ও মূলবান জিনিসপত্র হাতিয়ে নিতো। 

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আপেলের নেতৃত্বে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রাজধানীতে সক্রিয় রয়েছে। চক্রের প্রত্যেক সদস্যের রয়েছে পাসপোর্ট। তারা দেশে ১০ মাস চুরি-ছিনতাই করলেও হজ্বের সময় এলেই আড়াই থেকে তিন লাখ টাকা খরচ করে সৌদি চলে যান। হাজীদের পকেট কেটে প্রত্যেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে দেশে ফিরে আসে।

সংশ্লিষ্ট ডিবির একাধিক কর্মকর্তা বলেন, দেশে সারাবছর চুরি –ছিনতাই করে যা কামাতো, তার চেয়ে কয়েকগুণ বেশি টাকা সৌদি গিয়ে দুই মাসে কামাতো চক্রের সদস্যরা। সৌদি আরবে গিয়ে পকেট কাটার অপকর্মটি শুরু করে আপেল। তার নেতৃত্বে প্রতিবছর ১০ থেকে ১২ জন সৌদি যেতেন এই অপকর্ম করতে।

কর্মকতারা জানান, শনিবার বিমানন্দর থানার গোল চত্ত্বর এলাকার ফুটওভার ব্রীজ এলাকা থেকে চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি। এসময় পকেট কাটার ব্লেড ও চেতনাশক বিভিন্ন ওষুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিমানবনদর থানায় একটি মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলো,  সুমন ভুঁইয়া ওরফে সোমা (৩৬), মাসুদুল হক ওরফে আপেল (৪২), রুহুল কুদ্দুস (৪৮), লাবু মিয়া (৩২), জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮), দুলাল মোল্লা (৫০)। তাদের জিজ্ঞাসাবাদে চক্রের বাকী ৬ জনের নাম পাওয়া গেছে। চক্রের পলাতক সদস্যরা হলো, সজিব (৩০), ওমর (৩২), শহিদুল্লাহ (৩০), তাজু (৩৫), তুলু (৩৬) ও জামাল। তাদের  গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

 

 

Related Topics

বাংলাদেশ

হজ্ব / পকেটমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
  • ৮ বছর পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা
  • ফিরতি ৬৮টি হজ ফ্লাইটে ২৪ হাজার ৭৩৫ জন হাজী দেশে ফিরেছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net