Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ফিরলেন সাকিব, সোহানের কাঁধে লিড বাড়ানোর দায়িত্ব 

খেলা

টিবিএস রিপোর্ট
19 June, 2022, 01:55 am
Last modified: 19 June, 2022, 01:58 am

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

ফিরলেন সাকিব, সোহানের কাঁধে লিড বাড়ানোর দায়িত্ব 

আউট হওয়ার আগে নেতার মতোই নিজের দায়িত্ব পালন করেছেন সাকিব। ২৮তম টেস্ট হাফ সেঞ্চুরি করার দিনে বাংলাদেশের অধিনায়ক ৯৯ বলে ৬টি চারে ৬৩ রানের ইনিংস খেলেন।
টিবিএস রিপোর্ট
19 June, 2022, 01:55 am
Last modified: 19 June, 2022, 01:58 am

একটা সেশনে কোনো ঝামেলা নেই, উইকেট না হারিয়েই পাড় করে দিলো বাংলাদেশ। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের জন্য এটাই বিরাট প্রাপ্তিই বটে। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে তো এক সেশনের কিছুটা বেশি সময় ব্যাটিং করেই অলআউট হয়ে যায় সফরকারীরা। সেই দলটিই দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের ব্যাটে দারুণ সময় কাটালো। 

৬ উইকেট হারানো বাংলাদেশকে অনেকটা সময় স্বস্তি দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। সপ্তম উইকেটে ১২৩ রানের জুটি গড়েন তারা। তাদের ব্যাটিংয়েই ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নেয় বাংলাদেশ। জুটিটা আরও বড় হতে পারতো। কিন্তু ফিটনেসের কারণে অস্বস্তি নিয়ে ব্যাটিং করা সাকিব আউট হওয়ায় সেটা হলো না। 

আউট হওয়ার আগে নেতার মতোই নিজের দায়িত্ব পালন করেছেন সাকিব। ২৮তম টেস্ট হাফ সেঞ্চুরি করার দিনে বাংলাদেশের অধিনায়ক ৯৯ বলে ৬টি চারে ৬৩ রানের ইনিংস খেলেন। কারিবীয় পেসার কেমার রোচকে শট খেলতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে ধরা পড়েন সাকিব। প্রথম ইনিংসেও তিনি ছিলেন ত্রাতার ভূমিকায়। ১০৩ রানের ইনিংসের মধ্যে সাকিবই করেন ৫১ রান। 

সাকিবের সঙ্গে তাল মিলিয়ে দারুণ ব্যাটিং করে যাওয়া সোহানও হাফ সেঞ্চুরি তুলে নেন। টেস্টে এটার তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। সাকিব রান তোলায় মনোযোগ রেখে দ্রুত ব্যাট চালালেও সোহান নিজের ইনিংসের শুরু থেকেই ধীর স্থির আছেন।

সাকিব আউট হয়ে যাওয়ায় সব দায়িত্ব এখন সোহানের কাঁধে। কারণ পরের তিনজনই বোলার। আপাতত এবাদত হোসেনকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সোহান। ৮৬ ওভার শেষে ৭ উইকেট বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৭ রান। সোহান ১৪৫ বলে ৬৪ রানে ব্যাটিং করছেন। এবাদত এখনও রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছ ৭৫ রান।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / নুরুল হাসান সোহান / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net