Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
‘আমি এখন রেকর্ড ম্যান’

খেলা

টিবিএস ডেস্ক
29 May, 2022, 03:30 pm
Last modified: 29 May, 2022, 03:42 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

‘আমি এখন রেকর্ড ম্যান’

রেকর্ডে নাম উঠতেই ঘোষণা দিয়ে সবাইকে তা জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। রেকর্ড গড়ার পথে বব পেইসলি ও জিনেদিন জিদানকে পেছনে ফেলেন ইতালিয়ান এই কোচ। ইউরোপ সেরার আসরে সফলতম কোচ এখন তিনি।
টিবিএস ডেস্ক
29 May, 2022, 03:30 pm
Last modified: 29 May, 2022, 03:42 pm
এদের মিলিতাও ও দানি কেবালসের সঙ্গে আনচেলত্তি (মাঝে)। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের জয়জয়কার। আরও একবার সেটা প্রমাণ করে দেখালো স্প্যানিশ জায়ান্টরা। লিভারপুলকে হারিয়ে আসরটির ১৪তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল। রিয়ালের আরেকটি জয়ের উপাখ্যানে কোচ হিসেবে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। 

এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের হয়ে এবং রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন আনচেলত্তি। সংখ্যাটাকে চারে নিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ইতালিয়ান এই কোচ। রেকর্ডে নাম উঠতেই ঘোষণা দিয়ে সবাইকে তা জানিয়েও দিয়েছেন ৬২ বছর বয়সী আনচেলত্তি।

এ পথে আনচেলত্তি পেছনে ফেলেছেন বব পেইসলি (লিভারপুলের কোচ হিসেবে ১৯৭৭, ১৯৭৮, ১৯৮১) ও জিনেদিন জিদানকে (রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ২০১৬, ২০১৭, ২০১৮)। ইউরোপ সেরার আসরে সফলতম কোচ এখন তিনি। এর আগে খেলোয়াড় হিসেবে মিলানের হয়ে ১৯৮৯ ও ১৯৯০ সালে দুটি শিরোপা জেতেন আনচেলত্তি।

প্যারিসের জাতীয় স্টেডিয়ামে লিভারপুলকে হারানোর পর আনচেলত্তি বলেন, 'আমি এখন রেকর্ড ম্যান।' রিয়াল বস আরও বলেন, 'গত বছর ভাগ্যগুণে আমি এই ক্লাবে এসেছিলাম এবং দারুণ একটি মৌসুম কাটিয়েছি। দুর্দান্ত একটি ক্লাবে দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড়ের সাথে কাজ করাটা সত্যিই সৌভাগ্যের। পুরো মৌসুমেই আমরা শীর্ষে ছিলাম।'

শিরোপা রিয়ালেরই প্রাপ্য ছিল জানিয়ে আনচেলত্তি বলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এমন মৌসুমও কাটানো যায়। আমরা সত্যিকার অর্থেই দুর্দান্ত খেলেছি। আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল। লিভারপুলকে রুখতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। বিশেষ করে প্রথমার্ধটা আমরা খেলতেই পারিনি। কিন্তু ম্যাচের শেষে মনে হয়ছে এবারের শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল। আমরা সত্যিই দারুণ খুশি। এর থেকে বেশি কিছু বলার নেই।'

রিয়াল মাদ্রিদকে একটি পরিবারে পরিণত করেছেন আনচেলত্তি। যেখানে সবাই তার কাছে সমান। দলের সমর্থকদের গুরুত্বও তার কাছে অনেক, 'আমি মনে করি আমরা বেশ কয়েকটি কঠিন ম্যাচ পার করে ফাইনালে উঠেছি। এই যাত্রায় সমর্থকরা আমাদের দারুণভাবে সহায়তা করেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা দারুন খুশি।'

Related Topics

টপ নিউজ

কার্লো আনচেলত্তি / রিয়াল মাদ্রিদ / চ্যাম্পিয়ন্স লিগ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net