Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘আউট’ হয়েও নট আউট ম্যাথুস

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
16 May, 2022, 11:25 am
Last modified: 16 May, 2022, 12:13 pm

Related News

  • তাইজুল পারলেও পারেন না জয়-শান্ত-লিটনরা
  • ‘কেন হয়েছে, এটার উত্তর নেই’- চট্টগ্রাম টেস্ট শেষে শান্ত
  • জিততে টেস্টের ইতিহাস পাল্টাতে হবে বাংলাদেশকে
  • ম্যাচের মাঝেই দেশে ফিরলেন চান্দিমাল
  • নয়-ছয়ের দিনে জাকির বললেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ’

‘আউট’ হয়েও নট আউট ম্যাথুস

সুযোগ পেয়েও ম্যাথুসকে ফেরানো হলো না বাংলাদেশের। অবশ্য সেটা না বলে, ‘আউট করেও ম্যাথুসকে ফেরাতে পারলো না বাংলাদেশ’- বলা ভালো।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
16 May, 2022, 11:25 am
Last modified: 16 May, 2022, 12:13 pm

৪ উইকেটে ২৫৮ রান, হাতে আরও ৬ উইকেট। অপরাজিত থেকে মাঠ ছাড়েন সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। সব মিলিয়ে স্বস্তি নিয়েই চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা। অপরাজিত দুই ব্যাটসম্যানের ব্যাটে দ্বিতীয় দিনটাও ভালো শুরু আশায় মাঠে নামে লঙ্কানরা। 

তাদের ভালো শুরুর পরিকল্পনায় অবশ্য জল ঢেলে দিতে পারতো বাংলাদেশ, সুযোগও এসেছিল। কিন্তু নিজেদের ভুলে তা হলো না। সুযোগ পেয়েও ম্যাথুসকে ফেরানো হলো না বাংলাদেশের। অবশ্য সেটা না বলে, 'আউট করেও ম্যাথুসকে ফেরাতে পারলো না বাংলাদেশ'- বলা ভালো। কিছুক্ষণ পরই জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে নিজেদের ভুল বুঝতে পারে বাংলাদেশ। কিন্তু ততোক্ষণে যা ক্ষতি হওয়ার, হয়ে গেছে।

দ্বিতীয় দিনের শুরুতেই লঙ্কান অভিজ্ঞ ওপেনারকে পরাস্থ করেন খালেদ আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারের করা ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরাও পড়েন ম্যাথুস, কিন্তু বাংলাদেশের কেউ-ই বুঝতে পারেননি সেটা।  হয়নি আবেদন, আম্পায়ারও তোলেননি আঙুল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শুরুর দিকের ঘটনা এটা। শ্রীলঙ্কার ইনিংসের ৯৪তম ওভারের খেলা চলছিল, ১১৯ রানে ব্যাটিং করছিলেন ম্যাথুস। পঞ্চম ডেলিভারিটি গুড লেংন্থে করেন খালেদ, ব্যাট চালিয়ে টাইমিং করতে পারেননি ম্যাথুস। বল গিয়ে জমা হয় উইকেটরক্ষক লিটন কুমার দাসের গ্লাভসে।

ম্যাথুসের ব্যাট ছুঁয়ে গেলেও আওয়াজ ছিল না। লঙ্কান এই ব্যাটসম্যানের অঙ্গ ভঙ্গিমাও স্বাভাবিক ছিল। বাংলাদেশের ফিল্ডারদেরও মনে হয়নি ব্যাটে-বলে হয়েছে। তাই কেউ আবেদন না করে পরের বলের জন্য বল পাঠিয়ে দেন বোলারের কাছে। কিন্তু কিছুক্ষণ পরই টিভি রিপ্লেতে দেখা যায়, ম্যাথুসের ব্যাট ছুঁয়ে গেছে বল।   

আগের দিনও একবার জীবন পান ম্যাথুস। ৬৯ রানে ব্যাটিং করছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান। তাইজুলের বলে ক্যাচ তুললেও স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় তা নিতে পারেননি। জীবন ফিরে পেয়ে ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। প্রথম দিনের শেষ বিকালে চান্দিমালের সঙ্গে ৭৫ রানের জুটি গড়া ম্যাথুস এখনও উইকেটে অবিচল। ইতোমধ্যে ম্যাথুস-চান্দিমাল জুটি থেকে ১২৫ রান পেয়েছে শ্রীলঙ্কা। 

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলো ম্যাথুস / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • তাইজুল পারলেও পারেন না জয়-শান্ত-লিটনরা
  • ‘কেন হয়েছে, এটার উত্তর নেই’- চট্টগ্রাম টেস্ট শেষে শান্ত
  • জিততে টেস্টের ইতিহাস পাল্টাতে হবে বাংলাদেশকে
  • ম্যাচের মাঝেই দেশে ফিরলেন চান্দিমাল
  • নয়-ছয়ের দিনে জাকির বললেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ’

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net