Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
‘আমার রোবট হতে হবে, এ ছাড়া বিকল্প নেই’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
14 May, 2022, 04:55 pm
Last modified: 14 May, 2022, 04:55 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • কোথাও মঙ্গলধ্বনি : 'দেলুপি' কেন দেখবেন? 
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে এবার জামায়াতে ইসলামীর ‘রিভিউ’ আবেদন
  • ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, ১০৬ রানেই অলআউট বাংলাদেশ
  • পথ হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

‘আমার রোবট হতে হবে, এ ছাড়া বিকল্প নেই’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে একাধিকবার ভুল সময়ে রিভিউ নিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। আবার রিভিউ না নিয়ে পরে টিভি রিপ্লেতে দেখে হা-হুতাশ করেছে মুমিনুলবাহিনী।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
14 May, 2022, 04:55 pm
Last modified: 14 May, 2022, 04:55 pm

মাঠে রিভিউ নেওয়ার ক্ষেত্রে তেমন দূরদর্শী নয় বাংলাদেশ ক্রিকেট দল। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিতে গিয়ে প্রায়ই গড়বড় করতে দেখা যায়। প্রয়োজনের সময়ে রিভিউ না নিয়ে অন্য সময়ে রিভিউ হারাতে দেখা যায় বাংলাদেশকে। 

এমন ঘটেছে বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও। টেস্ট সিরিজে একাধিকবার ভুল সময়ে রিভিউ নিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। আবার রিভিউ না নিয়ে পরে টিভি রিপ্লেতে দেখে হা-হুতাশ করেছে সফরকারীরা। কিন্তু রিভিউয়ে সফল হওয়ার পথও খুঁজে পাচ্ছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক। যে কারণে হতাশাই প্রকাশ করতে দেখা গেল তাকে। 

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচের আগেরদিন উঠে এলো রিভিউয়ের বিষয়টি। এই সমস্যা কীভাবে কাটিয়ে ওঠা যায়, এমন প্রশ্নে মুমিনুল জানান, এটা কাটিয়ে উঠতে তার রোবট হওয়া ছাড়া বিকল্প নেই।

মিড অন বা মিড অফে ফিল্ডিং করেন মুমিনুল। যেখান থেকে এলবিডব্লিউর ব্যাপারটি ঠিকমতো বোঝা যায় না। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অসহায়ত্বের কণ্ঠে বললেন, 'ফাজলামো করে যদি বলি, আমার রোবট হতে হবে, এ ছাড়া কোনো অপশন নেই। আমি হয়তো মিড অফে থাকি। আমার কাছে মনে হয় বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়, ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।'

রিভিউয়ে যে আগে সফল হয়েছেন, সেটাও উল্লেখ করলেন মুমিনুল। তার ভাষায়, ''আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝে মাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। মাঝেমধ্যে হয়তো হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এ জন্য আমার কিছু সাপোর্টও দরকার।'

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / রিভিউ / টেস্ট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • কোথাও মঙ্গলধ্বনি : 'দেলুপি' কেন দেখবেন? 
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে এবার জামায়াতে ইসলামীর ‘রিভিউ’ আবেদন
  • ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, ১০৬ রানেই অলআউট বাংলাদেশ
  • পথ হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net