Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
উপযুক্ত সময়ে রিভার্স সুইপ, মুশফিককে ডমিঙ্গো

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
13 May, 2022, 09:25 pm
Last modified: 13 May, 2022, 09:33 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

উপযুক্ত সময়ে রিভার্স সুইপ, মুশফিককে ডমিঙ্গো

টেস্ট ম্যাচে কেন রিভার্স সুইপ, এমন প্রশ্নে মুশফিককে নিয়ে সমালোচনার শেষ ছিল না। যদিও মুশফিকের রিভার্স সুইপে সমস্যার কিছু দেখেন না রাসেল ডমিঙ্গো।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
13 May, 2022, 09:25 pm
Last modified: 13 May, 2022, 09:33 pm

দল বিপদে, শেষ ভরসা তিনি। এমন সময়ে যে কেউ সতর্ক থাকেন, অনেকবার ভেবে নেন সিদ্ধান্ত। কিন্তু মুশফিকুর রহিমের বেলায় তেমন নয়। সুইপ-রিভার্স সুইপে আগের বহুবারের মতো দক্ষিণ আফ্রিকায় আরও একবার দলকে মাঝ দরিয়ায় রেখে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট ম্যাচে কেন রিভার্স সুইপ, এমন প্রশ্নে সমালোচনার শেষ ছিল না। যদিও মুশফিকের রিভার্স সুইপে সমস্যার কিছু দেখেন না রাসেল ডমিঙ্গো। তবে এই শট খেলার জন্য মুশফিককে উপযুক্ত সময় বেছে নিতে বললেন বাংলাদেশের প্রধান কোচ। 

একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচের আগে উঠে এলো মুশফিকের রিভার্স শট খেলার বিষয়টি। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই, ডমিঙ্গো জানালেন এই শটে তার আপত্তি নেই। তবে দল কোন অবস্থায় আছে, সেটা বিবেচনা করে এই শট খেলার পরামর্শ প্রোটিয়া এই কোচের। 

ডমিঙ্গো বলেন, 'ধরুন, ওপেনিং ব্যাটসম্যান কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলো বা মিড উইকেটের দিকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলো, এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।'

মুশফিক রিভার্স শটে অনেক আত্মবিশ্বাসী জানিয়ে বাংলাদেশের কোচ আরও বলেন, 'রিভার্স সুইপে মুশফিক দুর্দান্ত, অতীতে এই শটে অনেক রানও করেছে। এই শট নিয়ে অনেক আত্মবিশ্বাসীও সে। স্রেফ সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে। কাভার ড্রাইভও যেমন, খুব সুন্দর শট। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান হলে প্রথম ২০-৩০ বলের মধ্যে কাভার ড্রাইভ খেলতে গেলে ঝুঁকি থাকবে। ৫০-৬০ বল খেলার পর কাভার ড্রাইভে সমস্যা নেই। ব্যাপারটি তাই হলো, কখন শটটি খেলছে।'

অনুশীলনে সুইপ, রিভার্স সুইপ খেলতে দেখা গেছে মুশফিককে। কেবল তিনিই নন, রিভার্স সুইপ নিয়ে আলাদাভাবে কাজ করতে দেখা গেছে তামিম ইকবালকে। চট্টগ্রামে দ্বিতীয় দিনের অনুশীলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে রিভার্স সুইপে অনুশীলন করান স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ জেমি সিডন্স। এই শট নিয়ে হয়তো তারও পরিকল্পনা আছে। তেমন হলে শটটি খেলতে মুশফিকের মতো তামিমকেও বেছে নিতে হবে উপযুক্ত সময়, সেটা বলাই বাহুল্য। 

Related Topics

টপ নিউজ

রাসেল ডমিঙ্গো / মুশফিকুর রহিম / রিভার্স সুইপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net