Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মুশফিক চাইলে রিভার্স সুইপ খেলতেই পারেন, সমর্থন জানিয়ে বললেন মুমিনুল

খেলা

টিবিএস রিপোর্ট
11 April, 2022, 05:30 pm
Last modified: 11 April, 2022, 05:36 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

মুশফিক চাইলে রিভার্স সুইপ খেলতেই পারেন, সমর্থন জানিয়ে বললেন মুমিনুল

দলের খারাপ সময়ে হলেও মুশফিকের রিভার্স সুইপ খেলায় কোনো সমস্যাই দেখছেন না মুমিনুল। এটা ক্রিকেটের শট হওয়ায় মুশফিক খেলতেই পারেন বলে মনে করেন তিনি। মুশফিককে সমর্থন দেওয়া উচিত বলে জানান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
11 April, 2022, 05:30 pm
Last modified: 11 April, 2022, 05:36 pm

দল বিপদে, শেষ ভরসা তিনি। এমন সময়ে যেকেউ সতর্ক থাকেন, অনেকবার ভেবে নেন সিদ্ধান্ত। কিন্তু মুশফিকুর রহিমের বেলায় তেমন নয়। সুইপ-রিভার্স সুইপে আগের বহুবারের মতো আরও একবার দলকে মাঝ দরিয়ায় রেখে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ নিয়ে সমালোচনার শেষ নেই। টেসটট ম্যাচে কেন রিভার্স সুইপ, এমন প্রশ্ন রেখেছেন খোদ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। কিন্তু টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানালেন, মুশফিক চাইলে খেলতেই পারেন এই শট। এ ক্ষেত্রে তাকে সমর্থন দেওয়া উচিত।

প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আরও নাকানি-চোবানি খেয়েছে। কেশব মহারাজ ও সাইমন হার্মারের দারুণ স্পিনে ৮০ রানেই দ্বিতীয় ইনিংস শেষ মুমিনুল হকের দলের। মেনে নিতে হয়েছে ৩৩২ রানের বিশাল হার। এমন হারের পর দলের লড়াইয়ের মানসিকতা, ব্যাটিং বিপর্যয়সহ আরও অনেক কিছু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মুমিনুল। 

যেখানে প্রশ্ন থাকলো অসময়ে মুশফিকের অমন শট ও আউট হওয়ার ধরন নিয়ে। রিভার্স সুইপ খেলায় কোনো সমস্যাই দেখছেন না মুমিনুল। এটা ক্রিকেটের শট হওয়ায় মুশফিক খেলতেই পারেন বলে মনে করেন মুমিনুল। তাকে সমর্থন দেওয়া উচিত জানিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয়, ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টি, যেসব জায়গায় খেলা হয়; উনি কিন্তু… (এই শট খেলেন)।'

'আপনারা এটা নিয়ে বেশি কথা বলতেই পারেন। রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট না। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার খেলার পরিকল্পনায় যদি এই শট থাকে, তাহলে তো খেলবেই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি বা ব্যর্থ খুব। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি।' যোগ করেন মুমিনুল। 

তাই বলে দলের দুঃসময়ে অমন ঝুঁকি? বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'আমি তো এর আগেও বলেছি এই শটে কিন্তু উনি সফলতা পেয়েছেন। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি একটা শট খেললাম, সেটা নিয়ে…একটা সময় কিন্তু আমাকে নিয়েও ছিল, অনেকের সময়ও ছিল।'

মিডিয়ার প্রতি মুমিনুলের অনুরোধ মুশফিকের শটটি নিয়ে যেন আর চর্চা না করা হয়। তার ভাষায়, ' আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, এমনকি দেশের জন্যও খারাপ। উনি যদি শটটা খেলে এবং সফলতা পায় তাহলে তো হলোই।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / মুমিনুল হক / রিভার্স সুইপ / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net