Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
তাসকিনকে চায় আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2022, 01:35 pm
Last modified: 21 March, 2022, 04:46 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

তাসকিনকে চায় আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট

আইপিএল শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এমন সময়ে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারকে চায় আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
টিবিএস রিপোর্ট
21 March, 2022, 01:35 pm
Last modified: 21 March, 2022, 04:46 pm

আগামী ২৬ মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ারে লিগের (আইপিএল) এবারের আসর। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এমন সময়ে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারকে চায় আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। 

শেষ বেলায় লক্ষ্ণৌর তাসকিনকে দলে চাওয়ার কারণ মার্ক উডের অনুপস্থিতি। আসর শুরুর আগেই ইংল্যান্ডের পেসারকে হারিয়েছে লক্ষ্ণৌ। তার জায়গায় একজন পেসারকে দলে ভোড়ানোর চেষ্টায় তারা। এই জায়গায় তাসকিনকে পছন্দ আইপিএলের দলটির। ইতোমধ্যে তারা তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে। 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় থাকা ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর তাসকিনকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'এ ব্যাপারে আমরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আলোচনা করে নিদ্ধান্ত নেওয়া হবে।'

পুরো মৌসুমের জন্যই তাসকিনকে দলে চায় লক্ষ্ণৌ। খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হলে ওয়ানডে সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দিতে হবে তাসকিনকে। বাংলাদেশ পেসার জানালেন, খেলতে ইচ্ছুক তিনি। আপাতত বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় তিনি, 'প্রস্তাব এসেছে খেলার, খেলার সুযোগ পেলে খেলব। কিন্তু এটা নির্ভর করছে ক্রিকেট বোর্ডের উপর। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই।'

তবে টেস্ট দলে থাকায় শুরু থেকে তাসকিনের আইপিএলে না খেলার সম্ভাবনাই বেশি। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, তাদের কাছে জাতীয় দলের হয়ে খেলার গুরুত্বই সবচেয়ে বেশি। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

আইপিএল খেলতে তাসকিনকে অনাপত্তিপত্র দেওয়ার প্রশ্নে জালাল ইউনুস বলেন, 'তাসকিনের সাথে আইপিএলের দল লক্ষ্ণৌ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তারা জানতে  চেয়েছে কবে থেকে তাসকিন ফ্রি আছে। যেহেতু সে টেস্ট দলেও আছে, সেক্ষেত্রে ১৫ এপ্রিলের আগে তো তার খেলার সম্ভবনা নেই। সে জাতীয় দলে খেলছে, আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।'

দারুণ ছন্দে থাকা তাসকিনই বছর দুয়েক আগে হারিয়ে যেতে বসেছিলেন, কোথাও ছিল না তার নাম। একটা সময়ে তার মনে হয়, নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পরপরই মিশনে নেমে পড়েন তাসকিন। ফিটনেস নিয়ে কঠিন খাটুনি খেটে নিজেকে দেন নতুন রূপ। বল হাতেও দেখা মেলে অন্য এক তাসকিনের, যেন তারই দ্বিতীয় 'ভার্সন'। 

২০২১ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট সিরিজে তিনি বুঝিয়েছেন নিজেকে কতোটা বদলেছেন। সাড়ে তিন বছর পর টেস্টে সুযোগ পেয়ে ক্যান্ডির নিষ্প্রাণ উইকেটেও আগুনে বোলিং করেন তাসকিন। এরপর তার নতুন পথচলা শুরু। নিয়মিত টেস্ট এবং ওয়ানডে খেলে আসছেন, ডাক মেলে টি-টোয়েন্টিতেও। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রধম ওয়ানডেতে বল হাতে দুর্বার ছিলেন তাসকিন। ৩৮ রানের জয়ের ম্যাচে ১০ ওভারে এক মেডেনসহ ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সে মুগ্ধ লক্ষ্ণৌ তার দিকে হাত বাড়িয়েছে। বিসিবি খেলার অনুমতি দিলে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএল খেলবেন তাসকিন।

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / আইপিএল / লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net