Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ইংল্যান্ডকে উড়িয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
19 March, 2022, 08:25 pm
Last modified: 19 March, 2022, 08:33 pm

Related News

  • ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা
  • টানা চতুর্থবার বঙ্গবন্ধু কাপ কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • থাইল্যান্ডকে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ
  • পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির সেমিতে বাংলাদেশ
  • বঙ্গবন্ধু কাপ কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইংল্যান্ডকে উড়িয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে শুরু বাংলাদেশের

পয়েন্ট ছিনিয়ে আনার পাশাপাশি ইংলিশদের আটকে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও সেরা ছন্দে ছিলো স্বাগতিকরা। সব মিলিয়ে বিশাল জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু হলো বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
19 March, 2022, 08:25 pm
Last modified: 19 March, 2022, 08:33 pm

উৎসবমুখর পরিবেশে শনিবার মাঠে গড়ালো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল বাংলাদেশ। আসরে শুরুটা দুর্বার হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ডিফেন্স এবং রেইডিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন দুর্দান্ত। 

পয়েন্ট ছিনিয়ে আনার পাশাপাশি ইংলিশদের আটকে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও সেরা ছন্দে ছিলো বাংলাদেশ। সব মিলিয়ে বিশাল জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু হলো বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে তিনটি লোনাসহ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। 

প্রথমার্ধ্বে ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়ে ছিল তারা। সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। 'এ' গ্রুপের ম্যাচে রোববার সকাল ১০টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

২০১৬ সালে ভারতের আহমেদবাদে কাবাডি বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়বারের মতো মুখোমুখি হলো দুই দল। ফুটবলের দেশ ইংল্যান্ড দলে বেশ কয়েকজন ভারতীয় বংশদ্ভুত খেলোয়াড় আছেন। সোমেশ্বর কালিয়া-কেশব কুমারদের নাম দেখে অনেকেই হয়তো সমানে সমানে লড়াইয়ের আশা করেছিলেন। কিন্তু নিজ আঙিনায় বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা মেলে ধরেন। 

তুহিন তরফদারের হাত ধরে প্রথম পয়েন্ট পায় বাংলাদেশ। এরপর মাইকেল ওয়েলিংটনকে আটকে দ্বিতীয় পয়েন্ট পাওয়ার পরই সাজুরামের শীষ্যদের আত্মবিশ্বাস তুঙ্গে উঠে যায়। প্রথমার্ধে দুইবার ইংল্যান্ডকে অলআউট করেন তুহিন তরফদাররা। 

চোটের কারণে এবারের আসরে নেই দেশের নাম্বার ওয়ান রেইডার মাসুদ করিম। এদিন অবশ্য তার অভাবটা বুঝতে দেননি বাংলাদেশ অধিনায়ক তুহিন। প্রতিপক্ষের কাছ থেকে একাই বেশ কয়েকটি পয়েন্ট ছিনিয়ে আনেন এই রেইডার। ইংল্যান্ড বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ। 

যদিও শেষ ২০ মিনিট লড়াইয়ের চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধে ২৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকায় তা আর পূরণ করা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে আরেকটি লোনা পায় বাংলাদেশ। সব মিলিয়ে চল্লিশ মিনিটের লড়াইয়ে তিনটি লোনা পায় স্বাগতিকরা।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি / বাংলাদেশ কাবাডি দল / ইংল্যান্ড কাবাডি দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা
  • টানা চতুর্থবার বঙ্গবন্ধু কাপ কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • থাইল্যান্ডকে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ
  • পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির সেমিতে বাংলাদেশ
  • বঙ্গবন্ধু কাপ কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net