Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘সাকিব ভাই সব সময় এক্স ফ্যাক্টর, অনেক মিস করব’

খেলা

টিবিএস রিপোর্ট
10 March, 2022, 05:20 pm
Last modified: 10 March, 2022, 05:53 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘সাকিব ভাই সব সময় এক্স ফ্যাক্টর, অনেক মিস করব’

আগের দিন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এবার জিততে যাচ্ছেন তারা। তাসকিনও একই সুরে কথা বললেন। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জেতার অভিজ্ঞতা থাকায় এবার প্রোটিয়াদের মাটিতেও বিজয় কেতন ওড়াতে চান তারা।
টিবিএস রিপোর্ট
10 March, 2022, 05:20 pm
Last modified: 10 March, 2022, 05:53 pm

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রথম গ্রুপ ঢাকা ছাড়বে। বাংলাদেশের এই সফরে নেই সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মনসিক ও শারীরিক অবস্থায় নেই বলে সফরটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে দল তাকে প্রচন্ড মিস করবে বলে জানালেন তাসকিন আহমেদ। 

বাংলাদেশ দলের অন্যতম সেরা শক্তি সাকিব। তার না থাকা মানে শক্তিতে টান পড়া। দক্ষিণ আফ্রিকা সফরে উড়াল দেওয়ার আগে সেটা মনে করিয়ে দিলেন তাসকিন। বাংলাদেশের ডানহাতি এই পেসারের মতে, সাকিব সব সময়ই দলের জন্য এক্স ফ্যাক্টর। দল তাকে অনেক মিস করবে।

শুক্রবার রাত ১১টায় দ্বিতীয় গ্রুপের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন তাসকিন। সফরে যাওয়ার আগের দিনও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে সময় ব্যয় করেছেন তিনি। সেন্টার উইকেটে বোলিং করেছেন ৯ ওভার, পরে জিম করেন অনেকটা সময়। 

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। অনেক বিষয়ের সঙ্গে উঠে আসে সাকিবের অনুপস্থিতির ব্যাপারটিও। অগ্রজকে সফরে না পেয়ে তাসকিন বলছেন, 'অনেক মিস করব। সাকিব ভাই তো সব সময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যে কোনো দলের জন্য ভালো হয়। কিন্তু যদি না খেলে থাকে তাহলে, আমরা অনেক মিস করব।'

আগের দিন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এবার জিততে যাচ্ছেন তারা। তাসকিনও একই সুরে কথা বললেন। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জেতার অভিজ্ঞতা থাকায় এবার প্রোটিয়াদের মাটিতেও বিজয় কেতন ওড়াতে চান তারা। তবে দক্ষিণ আফ্রিকায় যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটাও মনে রাখছেন তিনি। 

তাসকিন বলেন, 'চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখানে টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জিতেছি, যেহেতু কঠিন কিছু ম্যাচ জিতেছি, এসব আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমার বিশ্বাস, যদি সেটা খেলাটা খেলতে পারি, তাহলে দক্ষিণ আফ্রিকাতেও জেতা সম্ভব।'

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / সাকিব আল হাসান / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net