Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘যেসব ক্যাচ ফেলেছে, মনেই হচ্ছিল না এরা খেলার মধ্যে আছে’

খেলা

টিবিএস রিপোর্ট
05 March, 2022, 08:35 pm
Last modified: 05 March, 2022, 08:48 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘যেসব ক্যাচ ফেলেছে, মনেই হচ্ছিল না এরা খেলার মধ্যে আছে’

সহজ কয়েকটি ক্যাস মিস হওয়ায় ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার কাছে মনেই হয়নি, বাংলাদেশের ক্রিকেটাররা খেলার মধ্যে আছে।
টিবিএস রিপোর্ট
05 March, 2022, 08:35 pm
Last modified: 05 March, 2022, 08:48 pm

২-০ ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানের বোলিংয়ের তোপের চেয়ে নিজেদের করা ভুলেই বেশি ক্ষতি হলো, সংগ্রহ দাঁড়ালো সামান্যই। পরে ফিল্ডিংয়ে চললো ক্যাচ মিসের মহড়া। তিনটি সহজ ক্যাচ ছেড়ে আফগানদের জয় আরও সহজ করে দেয় বাংলাদেশ। এমন হতাশার ফিল্ডিং দেখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বাংলাদেশের ফিল্ডারদের দেখে মনেই হয়নি যে, তারা খেলার মধ্যে আছে। 

শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে আগে ব্যাটিং করতে ৯ উইকেটে ১১৫ রান তোলে বাংলাদেশ। জবাবে হযরতউল্লাহ জাজাই ও উসমান গণির ব্যাটে ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান। 

সফরকারীদের দুই ব্যাটসম্যান চারটি ক্যাচ তোলেন, কিন্তু একটিও নিতে পারেনি বাংলাদেশ। নাসুম আহমেদ সহজ একটি ক্যাচ ছাড়ার পর আরেকটি ধরার চেষ্টাই করেননি। বাকি দুই ক্যাচ আফিফ হোসেন ধ্রুব ও নাঈম হাসানের হাত গলে বেরিয়ে যায়।

সহজ সহজ ক্যাচ হাতছাড়া করায় যারপরনাই হতাশ নাজমুল হাসান। তার কাছে এটা দুঃখজনক এবং কষ্টের। ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিসিবি সভাপতি বলেন, '১৩০-৪০ হলেও তো একটা ফাইট দেওয়া যেত। এরপরও হতে হতে পারে, একদিন তো হারতেই পারি। তারপরও তিন-চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া, এটা দেখতে খুব বাজে লাগে। হারা জেতা বড় কথা নয় এখানে। কিন্ত যেসব ক্যাচ ফেলেছে, তাতে করে মনেই হচ্ছিল না এরা খেলা মধ্যে আছে। এটা খুবই দুঃজনক এবং কষ্টকর।'

দলের সবার কাছ থেকেই পারফরম্যান্স চান জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, 'সবাইকে পারফর্ম করতে হবে। সবাইকে দায়িত্ব নিতে হবে। একটা-দুইটা খেলোয়াড়কে টার্গেট করে তো লাভ নেই। আমরা বাকি যাদের নিচ্ছি, তাদের তো পারফর্ম করতে হবে। আজ একটা খারাপ দিন গেছে। আজ যদি লিটন দাস গত ম্যাচের মতো কিছু রান করে যেত, কোনো অসুবিধা হতো না আমাদের। আজ যদি সাকিব রান করে যেতে পারতো, তাহলে কোনো সমস্যা হতো? হতো না।'

বিসিবির পরিকল্পনায় কোনো ঘাটতি আছে বলে মনে করেন না বিসিবি সভাপতি। তার ভাষায়, 'পরিকল্পনায় ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। কী পরিকল্পনা করবেন? লিটন দাসকে ওপেনিং থেকে বাদ দিতে পারবেন? প্রথম তিন থেকে সাকিবকে বাদ দিতে পারবেন? পারবেন না। মুশফিক, রিয়াদ, আফিফ? বাদ দিতে পারবেন না।'

'এরপর মাহেদি অথবা যাকে নেন এক স্পিনার। চার বোলার নেবেন। তাহলে আপনার কাছে আছে দুটি জায়গা। ওই এক, দুই, তিনের মধ্যে একজন আর এদিকে সাত নম্বরে কাকে খেলাবেন। এই একটা জায়গায় আপনি চিন্তা করতে পারেন। কিন্তু তাতে করে আপনার সবার ফিল্ডিং, ব্যাটিং, বোলিং ভালো হয়ে যাবে, এটা আশা করা ঠিক না।' যোগ করেন নাজমুল হাসান। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net