Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মিরপুরে মঈন আলীর ছক্কা বৃষ্টি

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2022, 05:00 pm
Last modified: 11 February, 2022, 05:02 pm

Related News

  • আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

মিরপুরে মঈন আলীর ছক্কা বৃষ্টি

মঈনের হাফ সেঞ্চুরি পূর্ণ করার ধরনটা আরও দাপুটে। মাত্র ২৩ বলে বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
11 February, 2022, 05:00 pm
Last modified: 11 February, 2022, 05:02 pm
খুলনা টাইগার্সের বোলিং লাইন আপ গুঁড়িয়ে দেন মঈন আলী। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচে কিছুটা ব্যাটিং ঝলক দেখিয়েছিলেন মঈন আলী। তবে ইনিংসটা মন মাতানো ছিল না। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মিরপুরে এসে হয়ে উঠলেন যমদূত। খুলনা টাইগার্সের বোলারদের কোণঠাসা করে একের পর এক ছক্কা মেরে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটসম্যান। তার দানবীয় ইনিংসে রীতিমতো ছক্কা বৃষ্টি হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টিডেয়ামে। 

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মঈন। এর জন্য তার খরচা মাত্র ৩৫ বল। ইনিংসটি সাজিয়েছেন একটি চার ও ৯টি ছক্কায়। ৭৫ রানের মধ্যে ৫৮ রানই চার-ছক্কায় তুলেছেন ইংলিশ এই ক্রিকেটার, দৌড়ে নিয়েছেন ১৭ রান। 

মঈনের হাফ সেঞ্চুরি পূর্ণ করার ধরনটা আরও দাপুটে। মাত্র ২৩ বলে বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মধ্যে ছক্কার মার ছিল ৭টি, বাঁহাতি এই ব্যাটসম্যান ৪২ রানই নিয়েছেন ওভার বাউন্ডারি থেকে। শেষ পর্যন্ত তার ছক্কার ফুলঝুরি থামে ৯টিতে। 

এতে এবারের আসরে ছক্কার কীর্তিতে সবার উপরে উঠে গেছেন মঈন। তার মারা ৯ ছক্কাই এবারের বিপিএলে ইনিংসের সর্বোচ্চ। এই কীর্তিতে তার ধারে কাছেও কেউ নেই। এবারের আসরের প্রথম সেঞ্চুরি করা লেন্ডল সিমন্স ১১৬ রানের ইনিংসে মেরেছিলেন ৫টি ছক্কা। যা চলতি আসরে এক ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আন্দ্রে ফ্লেচার ও ইমরুল কায়েসও মেরেছেন ৫টি করে ছক্কা। 

সেঞ্চুরি না করেই তা ছাড়িয়ে গেলেন মঈন। অথচ তার ইনিংসের শুরুটা দেখে এটা বোঝার উপায় ছিল না। প্রথম ৮ বলে মঈনের রান ছিল মাত্র ৪। নবম বলে ছক্কা হাঁকিয়ে ঝড়ের আভাস দেন মঈন। এরপর শুরু হয় তার তাণ্ডব। খুলনার স্পিনার শেখ মেহেদি হাসানের এক ওভারেই তিন ছক্কা মারেন তিনি। তার ধুন্ধমার ব্যাটিংয়ে কুমিল্লা পায় ৬ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ। 

Related Topics

টপ নিউজ

মঈন আলী / ছক্কা / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net