Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ফের চট্টগ্রামের নেতৃত্বে বদল, নতুন অধিনায়ক আফিফ

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
08 February, 2022, 12:50 pm
Last modified: 08 February, 2022, 12:58 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

ফের চট্টগ্রামের নেতৃত্বে বদল, নতুন অধিনায়ক আফিফ

বারবার অধিনায়ক বদল করাতেই যেন সব সুখ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের! এবারের বিপিএলে এখন পর্যন্ত দুবার নেতৃত্বে বদল আনা দলটি গত আসরে পাঁচবার অধিনায়ক বদলেছিল।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
08 February, 2022, 12:50 pm
Last modified: 08 February, 2022, 12:58 pm
চট্টগ্রামের অধিনায়ক হিসেবে টস করতে যান আফিফ। ছবি: বিসিবি

বারবার অধিনায়ক বদল করাতেই যেন সব সুখ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের! চট্টগ্রাম পর্বে হঠাৎ করেই মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটি। নতুন অধিনায়ক করা হয় নাঈম ইসলামকে। অভিজ্ঞ এই ক্রিকেটারের নেতৃত্বে খেলে আসছিল চট্টগ্রাম। সিলেটে এসে আবার হঠাৎ অধিনায়ক বদল করলো তারা। নাঈমকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। 

বরাবরের মতো এবারও অধিনায়ক বদলানো নিয়ে রোমাঞ্চ রেখে দিয়েছে চট্টগ্রাম। এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার ঢাকার বিপক্ষে আফিফকে টস করতে দেখা যায়। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারিয়েছেন নাঈম। তাকে ছাড়াই এই ম্যাচটি খেলতে নেমেছে চট্টগ্রাম। 

অধিনায়কত্ব পরিবর্তনের কারণ জানতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে রাজি হননি। দলটির ম্যানেজারের দায়িত্ব থাকা ফাহিম মুনতাসিরকে ফোন করা হলেও তিনি কল ধরেননি। টসের সময় আফিফও কারণ জানাননি। নাঈমের ইনজুরি আছে কিনা, ধারাভাষ্যকারের এমন প্রশ্নে আফিফ বলেন, 'তার ইনজুরি নেই, আজকের ম্যাচ খেলছেন না।'

চট্টগ্রাম পর্বেও অধিনায়ক পরিবর্তনের সময় কোনো বিবৃতি দেয়নি বিপিএলের দলটি। সিলেট সানরাইজার্সের বিপক্ষে টসের সময় দেখা যায় নাঈম ইসলাম অধিনায়কত্ব করছেন। ওই ঘটনায় কম জল ঘোলা হয়নি। হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অপমানিত বোধ করা মিরাজ দল ছেড়ে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। হোটেল ছেড়ে বেরিয়েও পড়েন তিনি। পরে অনেক আলোচনার পর সমঝোতা হয় মিরাজ-চট্টগ্রামের। 

মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে কোচ পল নিক্সনের নির্দেশনার কথা জানানো হয়েছিল চট্টগ্রামের পক্ষ থেকে। যদিও সৈয়দ ইয়াসির আলীর দাবিকে মিথ্যাচার বলেছিলেন মিরাজ। তবু সেবার একটি কারণ জানানো হয়েছিল, এবার কারণ জানানোর মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। 

অধিনায়কত্ব বদলে চট্টগ্রাম অবশ্য সব সময়ই বাকি দলগুলোর চেয়ে পরিষ্কারভাবে এগিয়ে। এবারের বিপিএলে দুবার নেতৃত্বে বদল আনা দলটি গত আসরে পাঁচবার অধিনায়ক বদলেছিল। অধিনায়কত্ব পালন করেছিলেন চারজন। মাহমুদউল্লাহ রিয়াদ, রায়াদ এমরিট, নুরুল হাসান ও ইমরুল কায়েস চট্টগ্রামের অধিনায়কত্ব করেছিলেন। 

এবারের আসরে মিরাজের নেতৃত্বে প্রথম চার ম্যাচ খেলে চট্টগ্রাম। পরের চার ম্যাচে অধিনায়ক ছিলেন নাঈম ইসলাম। এবার নেতা বানানো হলো তরুণ আফিফকে। অধিনায়ক পাল্টালেও মাঠের পারফরম্যান্সে অবশ্য অনুজ্জ্বল তারা। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে চট্টগ্রাম।  

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / বিপিএল / অধিনায়ক / আফিফ হোসেন ধ্রুব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net