Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
করোনা আক্রান্ত হয়েও জনসম্মুখে যাওয়ার কথা স্বীকার করলেন জোকোভিচ

খেলা

টিবিএস ডেস্ক
12 January, 2022, 03:40 pm
Last modified: 12 January, 2022, 03:50 pm

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • কোভিডের উৎস কি র‍্যাকুন ডগ? নতুন প্রমাণে সন্দেহ বাড়ছে বিজ্ঞানীদের

করোনা আক্রান্ত হয়েও জনসম্মুখে যাওয়ার কথা স্বীকার করলেন জোকোভিচ

ইনস্টাগ্রাম পোস্টে জোকোভিচ জানান, কোভিড পজিটিভ হওয়ার সময় ‘লে’কুইপ’ নামের গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে দেন তিনি, কারণ তিনি ঐ সাংবাদিককে নিরাশ করতে চাননি।
টিবিএস ডেস্ক
12 January, 2022, 03:40 pm
Last modified: 12 January, 2022, 03:50 pm
ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি। এরই মধ্যে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা সংক্রান্ত জটিলতায় নতুন নতুন মোড় যুক্ত হচ্ছে। অবশেষে এই তারকা স্বীকার করে নিয়েছেন যে করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও জনসম্মুখে গিয়েছিলেন তিনি এবং তার অভিবাসন ফরমেও ভুল ছিল! 

নিজেকে নিয়ে চলমান বিতর্কে যেন মানুষ ভুল তথ্য না পায়, তার জন্য ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন সার্বিয়ান তারকা নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে জোকোভিচ জানান, ফরাসিতে 'লে'কুইপ' নামের গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে দেন তিনি, কারণ তিনি ঐ সাংবাদিককে নিরাশ করতে চাননি। 

তিনি বলেন, "করোনা আক্রান্ত হওয়ার সময় আমি সামাজিক দূরত্ব মেনে চলেছি এবং সবসময় মাস্কও পরেছি; শুধুমাত্র ছবি তোলার সময়টা বাদে।"

ইতোমধ্যেই জোকোভিচের এ বক্তব্য নিশ্চিত করেছে লে'কুইপ। তারা জানিয়েছে, জোকো পুরোটা সময়ই মাস্ক পরে ছিলেন এবং সাংবাদিক তাকে ৫ মিনিটের জন্য তা খুলতে বললেও তিনি খোলেননি।

সাংবাদিক ফ্রাঙ্ক রামেলা জানান, জোকোভিচ ভ্যাকসিন নিয়েছেন কিনা বা আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করা হয়েছিল সাংবাদিককে। তাই তিনি সেটি জানতেও চাননি।

রামেলা প্রশ্ন তুলেছেন, 'আর জিজ্ঞেস করলেই বা কি হতো?'

এদিকে অভিবাসন ফর্ম পূরণে গন্ডগোল পাকিয়েছেন জোকোভিচের এজেন্ট। তার সাম্প্রতিক ভ্রমণ বৃত্তান্ততে বলা হয় অস্ট্রেলিয়ায় আসার আগের ১৪ দিনের মধ্যে তিনি কোথাও ভ্রমণ করেননি। কিন্তু রিপোর্ট বলছে, অস্ট্রেলিয়ায় আসার আগে প্রথমে সার্বিয়া ও পরে স্পেন ভ্রমণ করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

জোকোভিচ বলেন, এজেন্টের এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং মানুষ হিসেবে সহজাত একটা ভুল। এর জন্য এজেন্ট ক্ষমাও চেয়েছেন বলে জানান তিনি।

ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ায় খেলতে আসা জোকোভিচকে দেশটিতে প্রবেশের পরপরই বাধার সম্মুখীন হতে হয়। গত ৬ জানুয়ারি তার ভিসা বাতিল করা হয় এবং অভিবাসন হেফাজতে রাখা হয়। যদিও গত সোমবার আদালতের রায়ে তিনি আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন এবং তার ভিসা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু জোকোভিচ ইস্যুতে আবারও বাগড়া দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ধারণা করা হচ্ছে দেশটির অভিবাসন মন্ত্রীর হস্তক্ষেপে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে তার ভিসা বাতিল করা হতে পারে।

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / কোভিড / পজিটিভ / আইসোলেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • কোভিডের উৎস কি র‍্যাকুন ডগ? নতুন প্রমাণে সন্দেহ বাড়ছে বিজ্ঞানীদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net