Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এবাদতকে বিমানবাহিনীর অভিনন্দন

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2022, 06:20 pm
Last modified: 05 January, 2022, 06:25 pm

Related News

  • মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন: বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু
  • দেশেই তৈরি হবে ড্রোন, কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই বিমানবাহিনীর
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

এবাদতকে বিমানবাহিনীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে কাণ্ডারির ভূমিকায় ছিলেন এবাদত। ৬ উইকেট নিয়ে কিউইদের দ্বিতীয় ইনিংস একাই ধসিয়ে দেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন ডানহাতি এই পেসার।
টিবিএস রিপোর্ট
05 January, 2022, 06:20 pm
Last modified: 05 January, 2022, 06:25 pm

ক্রিকেটার হিসেবে নাম-ডাক তার। বাংলাদেশ ক্রিকেট দলের পেসার হিসেবে পরিচিত এবাদত হোসেন। তার আরেকটি পরিচয় আছে, বাংলাদেশ বিমানবাহিনীর সৈনিক তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে অসাধারণ পারফরম্যান্স করায় সবার মতো তাকে অভিনন্দন জানিয়েছে বিমানবাহিনী।

মাউন্ট মঙ্গানুই টেস্টের পর সবার মুখে মুখে এখন এবাদতের নাম। ঐতিহাসিক এই টেস্ট জয়ে কাণ্ডারির ভূমিকায় ছিলেন তিনি। ৬ উইকেট নিয়ে কিউইদের দ্বিতীয় ইনিংস একাই ধসিয়ে দেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন এবাদত। 

এবাদতের সাফল্যে গর্বিত বিমানবাহিনী নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছে, 'এবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য। বাংলাদেশ বিমানবাহিনীর যথাযথ পৃষ্ঠপোষকতার ফলাফল আজকের ক্রিকেটার এবাদত। তার দাপুটে বোলিংয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।'

'নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম টেস্ট জয়। এবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনী  তথা বাংলাদেশের একজন গর্বিত সন্তান। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান বাংলাদেশ দলের পাশাপাশি এবাদত হোসেনকেও তার অসাধারণ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।'

বিমানবাহিনীতে এবাদত যোগ দেন ভলিবল খেলোয়াড় হিসেবে। বিমান ও জাতীয় ভলিবল দলের হয়ে কয়েক বছর খেলেন তিনি। কিন্তু চাকরি, ভলিবল; সব চালিয়ে নিলেও তার মন পড়ে থাকতো ক্রিকেটে। রবি পেসার হান্ট কার্যক্রমের কথা শুনে তার মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। বিমানবাহিনী থেকে অনুমতি নিয়ে চলে যান সোজা ফরিদপুর। গতির পরীক্ষায় ১৩৯ কি.মি তুলে স্বপ্নের ভুবনে জায়গা করে নেন জাতীয় দলের এই পেসার।

Related Topics

টপ নিউজ

এবাদত হোসেন / পেসার / বাংলাদেশ ক্রিকেট দল / বিমানবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন: বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু
  • দেশেই তৈরি হবে ড্রোন, কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই বিমানবাহিনীর
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net