Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দিল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2022, 04:40 am
Last modified: 02 January, 2022, 06:00 am

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দিল বাংলাদেশ

দ্বিতীয় দিন শরিফুল ইসলাম প্রথম উইকেট এনে দেওয়ার পর মেহেদী হাসান মিরাজ স্পিন জাদুতে নিউজিল্যান্ডকে পথ ভুলিয়ে দেন। চার ওভারের ব্যবধানে ৩টি উইকেট তুলে নেন তিনি।
টিবিএস রিপোর্ট
02 January, 2022, 04:40 am
Last modified: 02 January, 2022, 06:00 am

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এমন নিউজিল্যান্ডকে কমই দেখা গেছে। বড় সংগ্রহ নয়, এবার মাঝারি স্কোর গড়েই থামতে হলো কিউইদের। মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩২৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। 

দ্বিতীয় দিন শরিফুল ইসলাম প্রথম উইকেট এনে দেওয়ার পর মেহেদী হাসান মিরাজ স্পিন জাদুতে নিউজিল্যান্ডকে পথ ভুলিয়ে দেন। চার ওভারের ব্যবধানে ৩টি উইকেট তুলে নেন তিনি। ঘরের মাঠের দলটিকে দীর্ঘ সময় পথ দেখানো হেনরি নিকোল ৭৫ রান করেন। 

এ ছাড়া আগের দিন ১২২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ৫২ রান করেন উইল ইয়াং। রস টেলর ৩১ ও টম ব্লান্ডেল ১১ রান করেন। মিরাজ ও শরিফুল ৩টি করে উইকেট নিয়েছেন। অধিনায়ক মুমিনুলের শিকার ২ উইকেট। একটি উইকেট পান এবাদত। 

মিরাজের স্পিন ঘূর্ণিতে দিকহারা নিউজিল্যান্ড

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুতেও উইকেট এনে দেন শরিফুল ইসলাম। রাচিন রবীন্দ্রকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন বাঁহাতি এই পেসার। এরপর হেনরি নিকোলসের সঙ্গে যোগ দিয়ে রানচাকা চালিয়ে নেওয়ার চেষ্টা করেন কাইল জেমিসন। যদিও এই জুটি দীর্ঘ হতে দেননি হঠাৎ স্পিন ঘূর্ণিতে স্বাগতিকদের পথ ভুলিয়ে দেওয়া মেহেদী হাসান মিরাজ। 

বাংলাদেশের ডানহাতি এই স্পিনার জেমিসনকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট শিকার করেন। এরপর একই ওভারে টিম সাউদি ও নেইল ওয়াগনারের উইকেট তুলে নেন মিরাজ। তার স্পিন তোপে অলআউট হওয়ার পথে কিউইরা। ১০৮ ওভার শেষে ৯ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২৮ রান। হেনরি নিকোলস ৭৫ ও ট্রেন্ট বোল্ট ৯ রানে ব্যাটিং করছেন।   

দ্বিতীয় দিনের শুরুতেও উইকেট এনে দিলেন শরিফুল

প্রথম দিনের শুরুটা রাঙিয়েছিলেন শরিফুল ইসলাম। ইনিংসের চতুর্থ ওভারেই নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে ফেরান তিনি। দ্বিতীয় দিনও বাঁহাতি এই পেসারের হাত ধরে এলো সাফল্য। পরিকল্পনা সাজিয়ে দারুণ সেটআপে রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দিলেন শরিফুল।

সাবধানী শুরুর পরও কিউইরা সুবিধা করতে পারলো না। শরিফুলের বলে স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। দারুণ ক্যাচটি নেন সাদমান ইসলাম অনিক। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন কাইল জেমিসন। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ৪৪ রানে ব্যাটিং করছেন। জেমিসন এখনও রানের খাতা খুলতে পারেননি। 

৯৫ ওভার শেষে ৬ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭৫ রান। ৫ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিন শেষ করেছিল ঘরের মাঠের দলটি। 

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net