Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিদায় বলে দিচ্ছেন আগুয়েরো

খেলা

টিবিএস রিপোর্ট
14 December, 2021, 05:55 pm
Last modified: 14 December, 2021, 06:02 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

বিদায় বলে দিচ্ছেন আগুয়েরো

গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলতে নামেন আগুয়েরো। শ্বাস নিতে কষ্ট হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। পরীক্ষার পর জানা যায়, পুরনো হৃদরোগের সমস্যা বেড়েছে বার্সার আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের।
টিবিএস রিপোর্ট
14 December, 2021, 05:55 pm
Last modified: 14 December, 2021, 06:02 pm

ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছিল সার্জিও আগুয়েরোকে। শ্বাস নিতে কষ্ট হওয়ায় সেই যে গত অক্টোবরে মাঠ ছেড়েছেন, আর ফেরা হয়নি। হৃদরোগে আক্রান্ত আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থা এমন যে, আর কোনোদিনই হয়তো খেলোয়াড় হিসেবে মাঠে ফেরা হবে না তার। এটা বুঝতে পেরেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আগুয়েরো। 

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এই সপ্তাহেই ফুটবলকে বিদায় জানাবেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড। আগামীকাল বুধবারই বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিতে পারেন আগুয়েরো।   

গত অক্টোবরে আগুয়েরোর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরের পর বিভিন্ন সংবামাধ্যমের বরাত দিয়ে জানা যায়, আগামী বছরের মার্চের আগে মাঠে ফেরা হবে না তার। পরে নভেম্বরে তার অবসরের গুঞ্জন ছড়ায়। অনেক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নভেম্বরেই অবসরের ঘোষণা দিতে পারেন আর্জেন্টাইন তারকা এই ফুটবলার।

সে সময় তার সাবেক সতীর্থ সামির নাসরি জানিয়েছিলেন, আগুয়েরোর অবসরের খবরটি সত্যি। যদিও আগুয়েরোর ক্লাব বার্সেলোনা বিষয়টি অস্বীকার করেছিল সে সময়। তার জানিয়েছিল, চিকিৎসা নিয়ে ঠিক সময়েই মাঠে ফিরবেন আগুয়েরো। কিন্তু গুঞ্জনই সত্যি হতে চলেছে, ফুটবলকে বিদায় বলে দিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলতে নামেন আগুয়েরো। কিন্তু শ্বাস নিতে কষ্ট হওয়ায় মাঠ ছাড়েন তিনি। পরীক্ষার পর জানা যায়, পুরনো হৃদরোগের সমস্যা বেড়েছে তার। সে সময় তালুনিয়া রেডিও জানিয়েছিল, আগুয়েরোর হৃদযন্ত্রের খারাপ অবস্থার কারণে তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। যদিও আগুয়েরো এ খবর উড়িয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন। 

আগুয়েরোর স্বপ্ন ছিল বার্সেলোনায় নাম লেখানো এবং জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলা। বার্সায় ঠিকানা গেড়ে একটা স্বপ্ন পূরণ হয় তার। কিন্তু মেসি পিএসজিতে চলে যাওয়ায় তার সঙ্গে একই ক্লাবে খেলার স্বপ্ন পূরণ হয়নি আগুয়েরোর। বার্সার হয়ে ৪টি ম্যাচে একটি গোল করেছেন আগুয়েরো। 

দীর্ঘ ক্যারিয়ারে চারটি ক্লাবের হয়ে খেলেছেন আগুয়েরো। ২০০৩ আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু হয় তার। তিন বছর পর স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে নাম লেখান তিনি। ক্লাবটির হয়ে পাঁচ বছর খেলার পর ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আগুয়েরো। ইংলিশ এই ক্লাবটির হয়ে সবেচেয়ে বেশি সময় ১০ বছর খেলেন তিনি। ২০২১ সালে বার্সেলোনা তাকে দলে ভেড়ায়।

Related Topics

টপ নিউজ

সার্জিও আগুয়েরো / অবসর / বার্সেলোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net