Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ঐক্যই শক্তি ফরচুন বরিশালের 

খেলা

টিবিএস রিপোর্ট
05 February, 2025, 09:45 pm
Last modified: 06 February, 2025, 02:15 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

ঐক্যই শক্তি ফরচুন বরিশালের 

এক দলের হয়ে কয়েকটি মৌসুম খেললে ক্রিকেটারদের মাঝে আবেগ জন্মায়, যা ঐক্য তৈরির পাশাপাশি ভালো ফল আনতেও সাহায্য করে বলে মনে করেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল।
টিবিএস রিপোর্ট
05 February, 2025, 09:45 pm
Last modified: 06 February, 2025, 02:15 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন তারা, এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়ে ফরচুন বরিশাল। দারুণ দল গড়ার পর মাঠের লড়াইয়েও দাপুটে শুরু করে তামিম ইকবালের দল। ১২ ম্যাচের নয়টিতে জিতে প্লে-অফে রাখে তারা। ফাইনালের টিকেট কাটার মিশনেও দুর্বার বরিশালের দেখা মেলে, চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটে উড়িয়ে দেয় তারা। পরপর দুবার এমন সাফল্যের পেছনে কী আছে? ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, দলের ঐক্যের কারণেই এই সাফল্য। 

ঐক্য ধরে রাখতে বরিশাল আগের আসরের মতোই দল গড়ার চেষ্টা করেছে। অধিনায়ক তামিমের সঙ্গে এবারও বরিশালের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্সরা। এক দলের হয়ে কয়েকটি মৌসুম খেললে ক্রিকেটারদের মাঝে আবেগ জন্মায়, যা ঐক্য তৈরির পাশাপাশি ভালো ফল আনতেও সাহায্য করে বলে মনে করেন বরিশালের কোচ বাবুল। ফাইনালের আগে মিরপুরে আজ অনুশীলনে নিজ দলের সাফল্যের রহস্য নিয়ে এভাবে ব্যাখ্যা করেন তিনি। 

টানা দুবার বরিশালকে ফাইনালে তোলা এই কোচ বলেন, 'আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। তো ফলাফল পাওয়ার কারণ হলো ঐক্য (বন্ডিং)। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে, দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এই দরদের থেকেই ফল বের হয়। বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।'

দল গড়ার সময়ই অনেকে বলেছেন, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার মতো। সেই কথা মনে করিয়ে বাবুল বলেন, 'আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন দল। মিডিয়া বলেছে। ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই মনে হয়। চ্যাম্পিয়ন হতে পারব কিনা, সেটা ৭ তারিখে বোঝা যাবে। তবে আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে, ফাইনাল খেলব। আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি এবং যেতে পেরেছি।'

এর আগে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে না খেলানোর কারণ হিসেবে টিম কম্বিনেশনের কথা জানান তামিম। কোচ বাবুলও তেমন জানিয়েছেন, জিততে থাকা দলে পরিবর্তন আনলে হারের শঙ্কা থাকেন বলে জানান তিনি। বাবুলের ভাষায়, 'একটা দলের কম্বিনেশন ভাঙলে হেরে যাওয়ার একটা শঙ্কা থেকে যায়। তখন মোমেন্টাম অন্য দিকে চলে যায়। এখানে কিন্তু এই টুর্নামেন্টেও উদাহরণ আছে। আমরা সেই মোমেন্টাম হারাতে চাইনি। এ জন্য আমরা ওই কম্বিনেশনে খেলার চেষ্টা করেছি।'   

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / মিজানুর রহমান বাবুল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net