Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ওভাবে কার দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 January, 2025, 10:15 pm
Last modified: 27 January, 2025, 05:51 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

ওভাবে কার দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান হাত মেলাতে গেলেও ক্ষুব্ধ তামিম সেদিকে নজর না দিয়ে কথা বলতে তেড়ে যেতে থাকেন।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 January, 2025, 10:15 pm
Last modified: 27 January, 2025, 05:51 pm

একটু আগেই ম্যাচ শেষ হয়েছে, উত্তেজনায় ঠাসা ম্যাচের পর ড্রেসিং রুমে ফিরতে ফিরতে হাত মেলাচ্ছিলেন রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। এর মাঝেই হঠাৎ উত্তপ্ত অবস্থা, যেখানে মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। কারও দিকে তেড়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই ওপেনার, তাকে থামানোর চেষ্টায় রংপুরের এক কর্মকর্তা। 

কেন চটে গেলেন তামিম, কার দিকে তেড়ে গিয়েছিলেন ওভাবে? সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হলেও দুই কোনো প্রতিনিধি বিষয়টি পরিষ্কার করেননি। খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম। হেলসের মুখভঙ্গি আপত্তিকর মনে হওয়ায় বিতণ্ডায় জড়ান তিনি, এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। 

জানা গেছে, বৃহস্পতিবার বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। যেটা তামিমের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। রংপুরের ব্যাটসম্যানকে তিনি বলেন, 'এ রকম করছো কী কারণে, কিছু বলতে চাইলে মুখে বলো। পুরুষের মতো আচরণ করো।'

তামিমের এমন কথা শুনে হেলসও কিছু বলে ওঠেন। এরপরই অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান হাত মেলাতে গেলেও ক্ষুব্ধ তামিম সেদিকে নজর না দিয়ে কথা বলতে বলতে হেলসের দিকে তেড়ে যেতে থাকেন। বরিশালের অধিনায়ককে থামাতে এগিয়ে যান রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তিনি তামিমকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন। 

ম্যাচের পর এ বিষয়ে প্রশ্ন করা হলে রংপুর অধিনায়ক সোহান বলেন, 'এটা আমি খুব কাছ থেকে দেখিনি। কিন্তু আমিও এদিকে আসার পর দেখেছি, মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করেছি। আমি আসলে যাওয়ার পর বুঝতে পারবো যে কী নিয়ে হয়েছে। কিন্তু কিছু একটা হয়েছে, আমিও এটা দেখেছি। তবে আমি ছিলাম না ওখানে।' 

সংবাদ সম্মেলনে একই রকম উত্তর দেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। সাবেক এই ব্যাটসম্যান ও তামিমের বড় ভাই বলেন, 'আমি নিশ্চিত নই, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি। উত্তেজিত হয়েছে (তামিম), এটা দেখেছি। ম্যাচ হারার পর, বিশেষ করে এই ধরনের ম্যাচে, অনেক আবেগ চলে আসে। আশা করি, সিরিয়াস কোনো কিছু নয়। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল (অপর পক্ষ থেকে), যেটির প্রতিক্রিয়া ছিল (তামিমের উত্তেজিত হওয়া)। তবে আমার মনে হয়, তেমন সিরিয়াস কিছু নয়।'

এর আগে ম্যাচ থেকেও তুমুল উত্তেজনা ছড়ায়। টস হেরে আগে ব্যাটিং করতে নামা বরিশাল ব্যাট হাতে শাসন চালায়। তামিম, নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফদের ব্যাটে ৫ উইকেটে ১৯৭ রান তোলে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ইফতিখার ও খুশদিলের ব্যাটে ঠিক পথে থাকা রংপুরকে জয় এনে দেন ব্যাটে হাতে তাণ্ডব চালানো ম্যাচসেরা সোহান। শেষ ওভারে ২৬ রান দরকার ছিল, মেয়ার্সের করা ওভারে ৩টি করে চার ও ছক্কায় ৩০ রান তোলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / অ্যালেক্স হেলস / বিপিএল / ফরচুন বরিশাল / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net