Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
দিয়ে যাওয়া কথা রেখে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

খেলা

টিবিএস রিপোর্ট
07 December, 2024, 03:55 pm
Last modified: 07 December, 2024, 04:46 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

দিয়ে যাওয়া কথা রেখে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

শিরোপা জয়ের পাশাপাশি মোটা অঙ্কের অর্থযোগও হয়েছে রংপুর রাইডার্সের। দুই ম্যাচ জয়ের জন্য ৫০ হাজার ডলার ও চ্যাম্পিয়নের প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জিতেছে রংপুর। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৫৭ লাখ টাকারও বেশি।
টিবিএস রিপোর্ট
07 December, 2024, 03:55 pm
Last modified: 07 December, 2024, 04:46 pm

শিরোপা জেতার আশার কথা জানিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলতে গিয়েছিল রংপুর রাইডার্স। যদিও আসরে প্রত্যাশার শুরু পায়নি বিপিএলের দলটি। প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা অবস্থায় পড়ে যায় রংপুর। সেখান থেকে কেবল ঘুরে দাঁড়ানোই নয়, টানা দুই জয় ও রান রেটেরে সমীকরণে ফাইনালেও উঠে যায় তারা। আর শিরোপার লড়াইয়ে দেখা মিললো দাপুটে রংপুরের, চ্যাম্পিয়নের মুকুট উঠলো তাদের মাথায়ই। 

শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে ৫৬ রানের বড় ব্যবধানে হারিয়েছেন রংপুর রাইডার্স। শিরোপা জয়ের পাশাপাশি মোটা অঙ্কের অর্থযোগও হয়েছে দলটির। দুই ম্যাচ জয়ের জন্য ৫০ হাজার ডলার ও চ্যাম্পিয়নের প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জিতেছে রংপুর। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৫৭ লাখ টাকারও বেশি। 

শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং করতে নামা রংপুর দুই ওপেনার স্টিভেন টেইলর ও ম্যাচসেরা সৌম্য সরকারের ব্যাটে দুুর্দান্ত শুরু পায়। দলের সংগ্রহেও এ দুজনের অবদান সবচেয়ে বড়। সৌম্য ও টেইলরের ব্যাটে ৩ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর। জবাবে শেখ মেহেদি হাসান, হারমিত সিং, রিশাদ হোসেনদের বোলিংয়ের সামনে খুব বেশি পথ পাড়ি দিতে পারেনি ভিক্টোরিয়া, ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় তারা। 

লক্ষ্য তাড়ায় ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জো ক্লার্ক। ২২ বলে ৭টি চারে ৪০ রান করেন তিনি। এ ছাড়া ব্লেক ম্যাকডোনাল্ড ১৬, সঞ্জয় কৃষ্ণমূর্তি ১০, কারিমা গোর ১৩ ও ডমিনিক ড্রেকস ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং ৪ ওভারে ১৯ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শেখ মেহেদি, রিশাদ ও সাইফ হাসান। একটি উইকেট পান কামরুল ইসলাম রাব্বি। 

এর আগে ব্যাটিং করা রংপুর দাপুটে শুরুর পর উদ্বোধনী জুটি থেকে বড় রান পায়। ১৪ ওভারে ১২৪ রানের জুটি গড়েন সৌম্য ও টেইলর। অসাধারণ ব্যাটিং করা সৌম্য ৫৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন। ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিসহ ৪৭.০০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮৮ রান করেছেন তিনি। ফাইনালে ৪৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৮ রান করেন টেইলর। ভিক্টোরিয়ার ড্রেকস, ব্রিথিসেল ও কারিমা একটি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

রংপুর রাইডার্স / গ্লোবাল সুপার লিগ / চ্যাম্পিয়ন / প্রাইজমানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net