Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জোড়াতালি দিয়ে চলছে বিসিবি, মেনে নিলেন ক্রীড়া উপদেষ্টা

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2024, 06:45 pm
Last modified: 17 November, 2024, 06:47 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
  • বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে’, অভিযোগ এনসিপির
  • পরিবেশ এখনো ভালো, তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে: আসিফ মাহমুদ

জোড়াতালি দিয়ে চলছে বিসিবি, মেনে নিলেন ক্রীড়া উপদেষ্টা

গত সেপ্টেম্বরে এক সঙ্গে ৪২টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়। ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা।
টিবিএস রিপোর্ট
17 November, 2024, 06:45 pm
Last modified: 17 November, 2024, 06:47 pm
ফাইল ছবি

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কয়েকটি বড় বদল এসেছে। কয়েকদিনের মধ্যেই নির্বাচিত করা হয় নতুন সভাপতি, পরিবর্তন আসে দুটি পরিচালক পদে। কয়েকজন সরে দাঁড়ানোর পর আত্মগোপনে থাকা বেশ কয়েকজন হারান পরিচালক পদ। ২৫টির মধ্যে ১৫টি পরিচালকের পদ শূন্য হওয়ায় ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়াটা কঠিন হয়ে পড়েছে।

বিসিবিতে বর্তমানে সর্বসাকূলে ১০ জন পরিচালক আছেন। একেকজনকে সামলাতে হচ্ছে কয়েকটি করে বিভাগ। সংস্কারের সঙ্গে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছে বর্তমান বোর্ড। অবস্থা বিবেচনায় এটাকে 'জোড়াতালি' বলা হচ্ছে, যা মেনে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। বিসিবি জোড়াতালি দিয়ে চলছে; কদিন আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা এ বিষয়ে কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে রোববার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। বুলবুলের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, 'যখন দায়িত্ব নিই, তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।'

'এ ছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। এটা বাস্তব যে বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। বিসিবিতে নতুন পরিচালক নিতে হবে।' যোগ করেন তিনি।

গত ৩০ অক্টোবর বিসিবির বোর্ড সভায় সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটো, শেখ সোহেল, আ জ ম নাছিরসহ ১১ জন পরিচালকের পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় পদ হারান  তারা। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ীই তাদের অপসারণ করা হয়। বিসিবিতে শূন্য হওয়া ১৫টি পরিচালক পদের মধ্যে ১১ জন পদ হারিয়েছেন, তিনজন পদত্যাগ করেছেন এবং একজন মারা গেছেন।

গত সেপ্টেম্বরে এক সঙ্গে ৪২টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়। ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা ফেডারেশনগুলোকে প্রতি বছরের হিসাব দিতে বলেছি। আপনারা (সাংবাদিকরা) ফেডারেশনগুলোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।'

তিন টেস্ট ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নের ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, 'স্টেডিয়ামগুলো সরকারের অধীনে। তাই এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার আমাদের দায়িত্ব বলে মনে করি। ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের দেনাপাওনার বিষয় থাকলে সেটি আমরা আলাদাভাবে দেখব।'

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / যুব ও ক্রীড়া উপদেষ্টা / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
  • বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে’, অভিযোগ এনসিপির
  • পরিবেশ এখনো ভালো, তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net