Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের বরণ করে নিতে প্রস্তুত ছাদখোলা বাস

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 01:35 pm
Last modified: 31 October, 2024, 01:39 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের বরণ করে নিতে প্রস্তুত ছাদখোলা বাস

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 01:35 pm
Last modified: 31 October, 2024, 01:39 pm

দুই বছরের মাথায় আরও একবার বিজয়ের গল্প লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন সাবিনা, ঋতৃপর্ণা, তহুরারা। দেশকে আরও একবার ফুটবলের উচ্ছ্বাসে ভাসানোয় নারী ফুটবলার বরণ করে নিতে চলছে আয়োজন। ইতোমধ্যে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়ে গেছে ছাদখোলা বাস। 

২০২২ সালে একই ভেন্যুতে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেন বাংলাদেশের মেয়েরা। সেবারও ছাদখোলা বাসে নারী দলকে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়। যদিও এমন প্রস্তুতি ছিল না বাফুফের। ছাদখোলা বাস নিয়ে মিডফিল্ডার সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্টের পর প্রস্তুত করা হয় বাসটি। এবারও নারী দলের ফুটবলাররা বিষয়টি মনে করিয়ে করিয়েছিলেন। 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। পৌনে একটার দিকে ফুল দিয়ে সাজানো শুরু হয় বাসটি। বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে এসেছেন শিরোপাজয়ীদের বরণ করে নিতে। 

আগেরবার সাবিনাদের বরণ করে নিতে বিমানবন্দরে অনেক ফুটবলভক্ত হাজির হয়েছিলেন, এবার সংখ্যাটা কম। বাংলাদেশ দলকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে। সেখানে থাকবেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে নারী দলকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। 

এবারের সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গেলেও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। যদিও দ্বিতীয় ম্যাচেই ছন্দ খুঁজে নেন পিটার বাটলারের শিষ্যরা, ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। 

সেমিতে ভুটানের জালে গোল উৎসব করে বাংলাদেশ, ম্যাচ জেতে ৭-১ গোলের বড় ব্যবধানে। তহুরা করেন হ্যাটট্রিক, অধিনায়ক সাবিনার পা থেকে আসে জোড়া গোল। একটি করে গোল করেন ঋতুপর্ণা ও শিউলি আজম। ফাইনালেও জারি থাকে বাংলাদেশের দাপট। নিশ্বাস দূরত্বে গেলেও নেপালকে হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসবে মাতে বাটলারের শিষ্যরা। 

Related Topics

টপ নিউজ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ / জাতীয় নারী ফুটবল দল / চ্যাম্পিয়ন / ছাদখোলা বাস / নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net