Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 03:05 pm
Last modified: 22 October, 2024, 06:01 pm

Related News

  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ‘সরিয়ে দেওয়া হলো’ ফারুক আহমেদকে
  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

দ্বিতীয় দিনেই হারের শঙ্কা পড়ে যাওয়া দলটি ৪ রানেই ২ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। ইনিংস হার থেকে বাঁচতে আরও ১৮৩ রান করতে হবে তাদের।
টিবিএস রিপোর্ট
22 October, 2024, 03:05 pm
Last modified: 22 October, 2024, 06:01 pm

বর্তমান শক্তি ও উপমহাদেশের রেকর্ডের কারণে এবারের বাংলাদেশ সফরে তেমন সমীহ পাচ্ছিল না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশের নতুন প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, এবার সিরিজ জয়ের ভালো সুযোগ আছে। মিরপুরে চলমান টেস্টের শুরু আগে জয়ের কথা ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুখেও। কিন্তু খেলা মাঠে গড়াতেই উল্টো চিত্র। অল্প রানে অলআউট হয়ে প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হওয়া টেস্টে টস জেতা বাংলাদেশ চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয়। প্রথম দিন দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে না দক্ষিণ আফ্রিকা দ্রুত উইকেট হারালেও এদিনই লিড নেয়। সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনা ও উইয়ান মুলডারের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিন লিড আরও বড় করে প্রোটিয়ারা। এ দুজনের ব্যাটে প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসেই ২০২ রানের লিড পেয়েছে সফরকারীরা। হতাশাজনক ব্যাটিং করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করতে পারেনি। দ্বিতীয় দিনেই হারের শঙ্কা পড়ে যাওয়া দলটি ৪ রানেই ২ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে, এরপর নাজমুল হোসেন শান্তও ফেরেন। এই চাপ সামলে অবশ্য দিনের বাকি অংশ পার করেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে ৩ উইকেটে ১০১ রান তুলেছে বাংলাদেশ। ইনিংস হার থেকে বাঁচতে আরও ১০১ রান করতে হবে তাদের। জয় ৩৮ ও মুশফিক ৩১ রানে অপরাজিত আছেন।  

৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনই ৩২ রানের জুটি গড়া ভেরেইনা ও মুলডার আজ অনেক পথ পাড়ি দেন। ১০৮ রানের পর জুটি বাধা এই দুই ব্যাটসম্যান সপ্তম উইকেটে ১১৯ রান যোগ করেন। সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটা তাদের সেরা জুটি। অবশ্য বাংলাদেশের বিপক্ষেই নয়, উপমহাদেশেই প্রোটিয়াদের এটা সপ্তম উইকেটে সেরা জুটি। 

মুলডারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। এর আগে ১১২ বলে ৮টি চারে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার, এটাই তার প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি। পরের বলে কেশব মহারাজকেও ফেরান হাসান। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস আর বেশি দূর এগোয়নি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪৪ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১১৪ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভেরেইনা। ডেন পিটের ব্যাট থেকে আসরে ৩২ রান। বাংলাদেশের তাইজুল ইসলাম ৫টি উইকেট নেন। হাসান মাহমুদ ৩টি ও মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট পান।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ‘সরিয়ে দেওয়া হলো’ ফারুক আহমেদকে
  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net