Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নিতিশ-রিঙ্কু ঝড়ে বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
09 October, 2024, 09:15 pm
Last modified: 10 October, 2024, 01:28 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

নিতিশ-রিঙ্কু ঝড়ে বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এতো রান করে কখনও জেতেনি বাংলাদেশ, তাদের সর্বোচ্চ রান তাড়া ২১৪।
টিবিএস রিপোর্ট
09 October, 2024, 09:15 pm
Last modified: 10 October, 2024, 01:28 pm

মেহেদী হাসান মিরাজের করা ইনিংসের প্রথম ওভারটা খরুচে হলেও পরের ওভারে ভালোভাবেই সামাল দিলেন তাসকিন আহমেদ। ২ রান খরচা করার ওভারে তুলে নিলেন উইকেট। পরের কয়েক ওভারে তোপ তাগলেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমানরাও। তাতে ভালোভাবেই ভারতকে চেঢে ধরে বাংলাদেশ। কিন্তু পাওয়ার প্লে শেষে যে নিতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংয়ের ঝড় শুরু হলো, মুহূর্তেই পাল্টে গেল ভারতের ইনিংসের চেহারা। 

এই জুটির ব্যাটিং শো চললো ১৪তম ওভার পর্যন্ত, যেখানে নিতিশ থাকলেন খুনে চেহারায়। পরে শাসন করেন হার্দিক পান্ডিয়াও। এ কজনের দাপটে ধীর শুরুর পরও বিশাল সংগ্রহ গড়লো স্বাগতিকরা।  বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২২১ রান তুলেছে ভারত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ দলীয় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার, ২২৯। এতো রান করে কখনও জেতেনি বাংলাদেশ, তাদের সর্বোচ্চ রান তাড়া ২১৪।

তাসকিন ছাড়া বাংলাদেশের বেশিরভাগ বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ১৫'র বেশি ইকোনমিতে রান খরচা করেন। টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ স্পিন দিয়ে ইনিংস শুরু করে। কিন্তু মিরাজের করা প্রথম ওভারেই চলে তাণ্ডব, ১৫ রান তোলেন স্বাগতিক দলের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পরের ওভারে ভারতের রোন তোলার গতি থামিয়ে স্যামসনকে ফেরান দারুণ বোলিং করা তাসকিন। ৭ বলে ২টি চারে ১০ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। 

তৃতীয় ওভারে তোপ দাগেন তানজিম। ১১ বলে ৩টি চারে ১৫ রান করা অভিষেককে বোল্ড করেন তিনি। যদিও ব্যাটে লেগে ভাঙে ভারতীয় ওপেনারের স্টাম্প। শুরুতেই ২ উইকেট হারিয়ে রান তোলায় পিছিয়ে পড়ে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব ও নিতিশ ঠাণ্ডা মেজাজে ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লে ৬ ওভার থেকে ৪৫ রান তোলে ভারত। ষষ্ঠ ওভারে মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে ১০ বলে ৮ রান করেন সূর্যকুমার। 

সপ্তম ওভারটিও ধীর গতিতে রান তোলে। কিন্তু অষ্টম ওভার থেকে যে নিতিশ ও রিঙ্কুর ঝড় শুরু হয়, মুহূর্তেই ১০০ পূর্ণ হয়ে যায় ভারতের। এই চার ওভারে ৫৬ রান তোলে তারা। এরপর আরও কিছুক্ষণ চলে এ দুজনের ব্যাটিং দাপট। চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রানের জুটি গড়েন তারা। ১৪তম ওভারে মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে ৩৪ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় ৭৪ রানের খুনে ইনিংস খেলেন নিতিশ। ২৭ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 

এরপর দাপট জারি রাখা রিঙ্কু আরও দ্রুত গতিতে হাফ সেঞ্চুরি তুলে নেন, ২৬ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করে আউট হন রিঙ্কু। পরে হার্দিকের ব্যাটে এগোয় ভারত। ডানহাতি এই অলরাউন্ডার ১৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩২ রান করেন। রিয়ান পারাগও দ্রুত রান তোলেন, ৬ বলে ২টি ছক্কায় ১৫ রান করেন তিনি।

ভারতের উইকেট নিলেও বাংলাদেশের বেশিরভাগ বোলার ছিলেন খরুচে। এই তালিকায় তাসকিন কেবল ব্যতিক্রম, ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেওয়া রিশাদ ৪ ওভারে দেন ৫৫ রান। ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট পান মুস্তাফিজ। তানজিমের শিকারও ২ উইকেট, ৪ ওভারে তার খরচা ৫০ রান।      

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ভারত সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net