Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মিরপুর স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

খেলা

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 05:40 pm
Last modified: 20 August, 2024, 03:46 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

মিরপুর স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

পুরোটা সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন তামিম ইকবাল, ঘুরে ঘুরে ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনার।
টিবিএস রিপোর্ট
19 August, 2024, 05:40 pm
Last modified: 20 August, 2024, 03:46 pm

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের ডেকে পাঠিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক তার সঙ্গে সাক্ষাত করেন সে সময়। আজ আসিফ মাহমুদ এসেছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি কার্যালয়সহ ঘুরে দেখেছেন স্টেডিয়ামের কাঠামোতগত অবস্থা। 

গতকাল রাতে জানা যায়, দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে আসবেন আসিফ মাহমুদ। এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে তার ব্যক্তিগত প্রেস সচিব এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান। ১টার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন আসিফ মাহমুদ। এর আগে থেকেই তাকে বরণ করে নিতে স্টেডিয়ামের সামনে ভিড় জমে। প্ল্যাকার্ড হাতে সেখানে উপস্থিত হয় একদল শিক্ষার্থী। 

বিসিবির সভাকক্ষে বসে অনেকের সঙ্গেই কথা বলেন আসিফ মাহমুদ। এখানে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তার বড় ভাই ও ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক নাফিস ইকবাল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পালসহ বিসিবির আরও কর্মকর্তারা। আলোচনা শেষে আসিফ মাহমুদ ঘুরে দেখেন স্টেডিয়ামের অবগাঠামো অবস্থা, সাক্ষাত করেন জাতীয় নারী দলের ক্রিকেটারদের সঙ্গে।   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর পরিবর্তনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে ভালো কিছুর প্রত্যাশার কথা জানিয়েছেন অনেকেই। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তাদের অনেকে আজ মিরপুরে হাজির হন আসিফ মাহমুদকে স্বাগত জানাতে। এ সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই', 'বিসিবির দালালরা হুঁশিয়ার', 'ক্রিকেটে আর কতোদিন দুর্নীতি চলবে?'

 

পুরোটা সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন তামিম, ঘুরে ঘুরে ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনার। পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিসগুলো আছে, সবগুলো একটু করে দেখছি। আজ বিকেএসপি যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তরসহ এখানে বিসিবিতে আসা হয়েছে।'

অবকাঠামোগত যে অবস্থা আছে, সেটা দেখতে চেয়েছিলাম। সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো, তারা সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। এখানে যেসব বিষয়ের উন্নয়ের দরকার আছে, সেসবের নোট নিলাম, আশা করি সামনে আমরা এসব ঠিক করে দিতে পারবো।' বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / উপদেষ্টা / যুব ও ক্রীড়া উপদেষ্টা / বিসিবি / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net