Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
কোপার শিরোপা উৎসব করতে কলম্বিয়ায় ছুটি ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
13 July, 2024, 04:30 pm
Last modified: 14 July, 2024, 01:14 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন
  • নির্বাচন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি বিশেষ ও ১১, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রজ্ঞাপন
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা, টানা ছুটি চারদিন
  • আগামীকাল সাধারণ ছুটিতে যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, খোলা থাকবে যেগুলো

কোপার শিরোপা উৎসব করতে কলম্বিয়ায় ছুটি ঘোষণা

কোপা আমেরিকা ফাইনাল শুরু হতে এখনও বাকি ৩৬ ঘন্টারও বেশি। কিন্তু তার আগেই নিজেদেরকে চ্যাম্পিয়ন ভেবে নিয়েছে কলম্বিয়া! কোপা আমেরিকার শিরোপা এখন পর্যন্ত একবারই জিতেছে কলম্বিয়া।
টিবিএস রিপোর্ট
13 July, 2024, 04:30 pm
Last modified: 14 July, 2024, 01:14 pm

স্বয়ং লিওনেল স্কালোনিও হয়তো আর্জেন্টিনার জেতা নিয়ে এতটা নিশ্চিত নন যতটা কলম্বিয়ার জয় নিয়ে নিশ্চিত তাদের সরকার। কোপা আমেরিকা ফাইনাল শুরু হতে এখনও বাকি ৩৬ ঘন্টারও বেশি। কিন্তু তার আগেই নিজেদেরকে চ্যাম্পিয়ন ভেবে নিয়েছে কলম্বিয়া! 

কোপা আমেরিকার শিরোপা এখন পর্যন্ত একবারই জিতেছে কলম্বিয়া। সেটি ২০০১ সালে, সেবারের পর এবারই আবারও ফাইনালে উঠেছে দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান কোপা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু আলবিসেলেস্তেদের যে কলম্বিয়ানরা খুব একটা আমলে নিচ্ছেন না, সেটির প্রমাণ- শিরোপা উৎসব করতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করতে দেশটির জনগণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো। জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানিয়েছেন কলম্বিয়ার সরকার প্রধান। 

পেত্রো বলেন, 'কলম্বিয়ার জাতীয় দল ঐক্যের প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করবো।' 

তিনি আরও বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।'

সোমবার  বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। চলমান আসরে এখনও পর্যন্ত অপরাজিত আছে দুই দলই।

Related Topics

টপ নিউজ

কোপা আমেরিকা ২০২৪ / কোপা আমেরিকা ফাইনাল / কলম্বিয়া ফুটবল দল / সাধারণ ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন
  • নির্বাচন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি বিশেষ ও ১১, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রজ্ঞাপন
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা, টানা ছুটি চারদিন
  • আগামীকাল সাধারণ ছুটিতে যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, খোলা থাকবে যেগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net