Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
‘এটি নিশ্চিতভাবেই আমার শেষ ইউরো’

খেলা

টিবিএস রিপোর্ট
02 July, 2024, 03:55 pm
Last modified: 04 July, 2024, 01:53 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

‘এটি নিশ্চিতভাবেই আমার শেষ ইউরো’

এবারের ইউরো শুরুর আগেই কানাঘুষা চলছিল যে এটিই সিআর সেভেনের শেষ ইউরো হতে পারে। কারণ পরের ইউরো শুরুর সময় রোনালদোর বয়স হবে ৪৩। এবার পর্তুগিজ মহাতারকা নিজেই নিশ্চিত করেছেন, এটিই তার শেষ ইউরো।
টিবিএস রিপোর্ট
02 July, 2024, 03:55 pm
Last modified: 04 July, 2024, 01:53 pm

ক্রিশ্চিয়ানো রোনালদোকে মনে করা হয়ে থাকে দৃঢ় মানসিকতার মূর্ত প্রতীক হিসেবে। ২০২২ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পর টানেলে রোনালদোর কান্না মন ছুঁয়েছিল সবার। কিন্তু ইউরোর শেষ ষোলোয় পেনাল্টি মিস করে ম্যাচ চলাকালীন সময়েই সিআর সেভেনের কান্না হয়েছে উলটো হাসির খোরাক। 

ম্যাচের ঘড়ির কাটায় তখন ১০৪ মিনিট। রোনালদো গোল করলেই পর্তুগালের জয় নিশ্চিতই বলা চলে। সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ইয়ান ওবলাক, যার বিরুদ্ধে ক্যারিয়ারে আট গোল ও দুটো হ্যাটট্রিক আছে সিআর সেভেনের।

কিন্তু এবার ওবলাক জিতে গেলেন, ঠিক জায়গায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন রোনালদোর শট। আর মিস করে কান্নায় ভেঙে পড়লেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ চলাকালীন সময়ে এমন দৃশ্য এর আগে কখনও দেখা গেছে কিনা সেটি একটি গবেষণার বিষয় বটে।

পরে অবশ্য টাইব্রেকারে গোলকিপার দিয়োগো কস্তার বীরত্বে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। টাইব্রেকারে গোল পাওয়া রোনালদোকে এরপর পড়তে হয়েছে আরেক বিড়ম্বনায়। তার কান্না যে হাসির খোরাক হয়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য। 

তবে এতকিছুর মাঝেও একটি সত্য মেনে নিয়েছেন রোনালদো। ইউরো শুরুর আগেই কানাঘুষা চলছিল যে এটিই সিআর সেভেনের শেষ ইউরো হতে পারে। কারণ পরের ইউরো শুরুর সময় রোনালদোর বয়স হবে ৪৩। এবার পর্তুগিজ মহাতারকা নিজেই নিশ্চিত করেছেন, এটিই তার শেষ ইউরো। 

তাহলে মাঠে দাঁড়িয়ে কান্নার কারণ কী এটিই? রোনালদো বলেছেন, 'এটি নিশ্চিতভাবেই আমার শেষ ইউরো। কিন্তু আমি এজন্য কাঁদিনি। আমি কেঁদেছি ফুটবলের সঙ্গে জড়িত সবকিছুর জন্য। আমার খেলাটির প্রতি ভালোবাসা, আমার সমর্থকরা, আমার পরিবার- সবকিছু ভেবে।'

রোনালদো যোগ করেছেন, 'আমি ফুটবল ছেড়ে দিবো এজন্য খারাপ লাগছে না। আমি খেলা ছেড়ে দিলে এরপর আর কী করার বা জেতার আছে? মানুষকে খুশি করাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।'

নিজের পেনাল্টি মিস নিয়েও কথা বলেছেন সিআর সেভেন, 'আমার সামনে সুযোগ ছিল পর্তুগালকে এগিয়ে নেওয়ার। কিন্তু ওবলাক দারুণ একটি সেইভ করেছে। আমি জানি না আমার শট ভালো বা খারাপ ছিল কিনা, কিন্তু আমি এর আগে কখনও মিস করিনি। যখন সবচেয়ে বেশি দরকার পড়ল, তখনই আর পারলাম না।'

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / ক্রিশ্চিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net