Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আগুনে বোলিংয়ে আফগানদের সর্বনিম্ন রানে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

খেলা

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 07:45 am
Last modified: 27 June, 2024, 07:52 am

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ

আগুনে বোলিংয়ে আফগানদের সর্বনিম্ন রানে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

প্রথমবার বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা আফগানিস্তানের অভিজ্ঞতাটা সুখকর হলো না বলা চলে। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানদের ব্যাটিং লাইনআপ।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 07:45 am
Last modified: 27 June, 2024, 07:52 am

সেমি-ফাইনালেই শেষ হতে চলেছে আফগান রূপকথা। যদিও ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা বলে পরিচিত, কিন্তু ইনিংস বিরতিতে কোনো ঝুঁকি না নিয়েই বলে দেওয়া যায় আফগানিস্তানের বিদায়ের কথা। আজ প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে মাত্র ৫৬ রানে অলআউট হয়েছে রশিদ খানের দল! 

একদিন আগেও উৎসবে ভাসছিল আফগানিস্তানের জনগণ। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়ে দেশের জনগণকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন রশিদ খান-নাভিন উল হকরা।  ফাইনালে উঠে সেই আনন্দে আরও মাত্রা যোগ করতে চেয়েছিল আফগান দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে উঠল না তারা।

প্রথমবার বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা আফগানিস্তানের অভিজ্ঞতাটা সুখকর হলো না বলা চলে। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানদের ব্যাটিং লাইনআপ। 

বিশ্বকাপ ও টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে তারা। টি-টোয়েন্টিতে আগের সর্বনিম্ন ছিল ৭২, ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। আর আজ আরও কম, ৫৬ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। 

আফগানিস্তানের একজন মাত্র ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। আজমতউল্লাহ করেছেন ১০ রান। দক্ষিণ আফ্রিকার বোলাররা উইকেট নিয়েছেন ভাগাভাগি করে। তিনটি করে শিকার ধরেছেন মার্কো ইয়ানসেন ও তাবরাইজ শামসি, দুটি করে উইকেট গেছে রাবাদা ও নর্কিয়ার ঝুলিতে।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / আফগানিস্তান ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net