Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
আজ মাঠে গড়াচ্ছে ইউরো, নজর রাখতে হবে যাদের ওপর

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2024, 02:35 pm
Last modified: 14 June, 2024, 02:46 pm

Related News

  • ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • 'সম্মান পেতে হলে আমাদেরকে জিততেই হবে'
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

আজ মাঠে গড়াচ্ছে ইউরো, নজর রাখতে হবে যাদের ওপর

ছয়টি গ্রুপে আছে চারটি করে দল। সেরা দুটি করে ১২টি ও তৃতীয় সেরা চারটি দল মিলে মোট ১৬টি দল উঠবে নক-আউট পর্বে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের ইউরোর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্লিনের অলিম্পিস্টাডিয়নে।
টিবিএস রিপোর্ট
14 June, 2024, 02:35 pm
Last modified: 14 June, 2024, 02:46 pm

আজ মাঠে গড়াচ্ছে ইউরো ২০২৪। স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ইউরোপের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক আসরের। মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। 

ইউরোকে বলা হয়ে থাকে বিশ্বকাপের পর সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। ইউরোপের সেরা দলগুলো বাছাইপর্ব পার হয়ে মূল টুর্নামেন্ট খেলার সুযোগ পায়। বরাবরের মতোই ২৪টি দল নিয়ে হবে ইউরো ২০২৪। 

ছয়টি গ্রুপে আছে চারটি করে দল। সেরা দুটি করে ১২টি ও তৃতীয় সেরা চারটি দল মিলে মোট ১৬টি দল উঠবে নক-আউট পর্বে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের ইউরোর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্লিনের অলিম্পিস্টাডিয়নে। 

ইউরোর শিরোপা সর্বোচ্চ তিনবার করে জিতেছে স্পেন ও জার্মানি। এবারও ফেবারিটদের তালিকায় আছে এই দুই দল। বর্তমান চ্যাম্পিয়ন ও সবমিলিয়ে দুইবারের চ্যাম্পিয়ন ইতালির ফর্ম ভালো না গেলেও তাদেরকে গুনতির মধ্যে রাখতেই হবে।

ইংল্যান্ডও থাকবে ফেবারিটদের তালিকায় ওপরের দিকে। হ্যারি কেইনের দলের সামনে বড় সুযোগ, আন্তর্জাতিক ফুটবলে শিরোপা খরা কাটানোর। দুর্দান্ত এক দল নিয়েই জার্মানিতে গেছেন গ্যারেথ সাউথগেট।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রস্তুতি ম্যাচগুলোতে। নিজের বুটে ধার দিয়েছেন সিআর সেভেন নিজেও। সম্ভাব্য শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ রাঙিয়েই বিদায় নিতে চাইবেন রোনালদো। ২০১৬ সালের চ্যাম্পিয়নরা এবারও অন্যতম ফেবারিট। 

কিলিয়ান এমবাপ্পে যেখানে আছেন সেই দলকে ফেবারিটের তালিকায় রাখতেই হবে। শুধু এমবাপ্পেই নন, ফ্রান্স দলে প্রতিভা আর তারকার ছড়াছড়ি। গত দুই ইউরো আর দুই বিশ্বকাপের মধ্যে তিনটিরই ফাইনাল খেলা ও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ফ্রান্সের এই শিরোপা অধরা ২৪ বছর ধরে। 

এছাড়া কালো ঘোড়ার তালিকায় থাকবে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়ামের মতো দলগুলো। সবমিলিয়ে ইউরো হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক আসর। সামনের এক মাস টিভির পর্দা থেকে চোখ সরানোর উপায় থাকবে না ফুটবলপ্রেমিদের।

Related Topics

টপ নিউজ

ইউরো ২০২৪ / ইউরো চ্যাম্পিয়নশিপ / জার্মানি ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • 'সম্মান পেতে হলে আমাদেরকে জিততেই হবে'
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net