Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নাসিম-আমির-রউফে ভারতকে অল্পতেই আটকালো পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
09 June, 2024, 11:55 pm
Last modified: 10 June, 2024, 02:57 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

নাসিম-আমির-রউফে ভারতকে অল্পতেই আটকালো পাকিস্তান

৩০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারতের ইনিংস। কোহলি-রোহিতদের দলের কেবল তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন।
টিবিএস রিপোর্ট
09 June, 2024, 11:55 pm
Last modified: 10 June, 2024, 02:57 am

প্রথম তিন ওভারের মধ্যে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মাকে হারালেও রান তোলার গতি ঠিক ছিল ভারতের। সেখান থেকে জুটি গড়ে দলকে ঠিক পথে ফেরান ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল। কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফদের বিপক্ষে কেউ-ই দাঁড়াতে পারেননি, বড় হয়নি ভারতের সংগ্রহও। 

রোববার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে ১৯ ওভারে ১১৯ রানেই অলআউট হয়ে গেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তাদের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। প্রথমে ব্যাটিং করার দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। আগেরটি ছিল ৭ উইকেটে ১১০ রান, ২০২১ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৩০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের কেবল তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন।

দ্বিতীয় ওভারেই ফিরে যান কোহলি। পাকিস্তানের পেসার নাসিমকে চার মারার পরের বলেই কভার পয়েন্টে ধরা পড়েন ৩ বলে ৪ রান করা কোহলি। পরের ওভারে থামেন রোহিতও। শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে হারিস রউফের হাতে ধরা পড়েন ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করা ডানহাতি এই ওপেনার। 

১৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন পন্ত ও অক্ষর। তৃতীয় উইকেট জুটিতে ৩৩ বলে ৩৯ রান করেন তারা। ভালোই ব্যাটিং করছিলেন এ দুজন। কিন্তু এই জুটি ভেঙে আবারও ভারতের চাপ বাড়ান নাসিম। কোহলিকে ফিরিয়ে প্রথম আঘাত হানা ডানহাতি এই পেসার ফিরিয়ে দেন ১৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ২০ রান করা অক্ষরকে। পরের উইকেটেও জুটি হয়, ২২ বলে ৩১ রানের জুটি গড়েন পন্ত ও সূর্যকুমার যাদব। 

এই জুটি ভাঙতেই ভারত দিক হারিয়ে বসে, পাকিস্তানের পেসারদের সামনে রীতমতো আত্মসমর্পণ করে বসে তারা। ৩১ বলে ৬টি চারে ইনিংস সেরা ৪২ রান করেন পন্ত। যা ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। সূর্যকুমার ৭, শিভম দুবে ৩ ও হার্দিক পান্ডিয়া ৭ রান করেন। 

ভারতকে সবচেয়ে বেশি ভোগানো নাসিম ৪ ওভারে ২১ রানে নেন ৩টি উইকেট।  আমিরও চিলেন দুর্বার, ৪ ওভারে ২৩ রানে ২টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারে ১৩ রান খরচা করলেও পরে পুষিয়ে নেন রউফ। ৩ ওভারে ২১ রান খরচায় তার শিকারও ৩ উইকেট। বাকি উইকেটটি নেন শাহিন আফ্রিদি, চ৪ ওভারে তার খরচা ২৯ রান। 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net