Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
দলের ‍দুঃসময়েও আশাবাদী সৌম্য, জিততে চান বিশ্বকাপ

খেলা

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 02:25 pm
Last modified: 03 June, 2024, 02:33 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

দলের ‍দুঃসময়েও আশাবাদী সৌম্য, জিততে চান বিশ্বকাপ

২০১৫ সালে বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন সৌম্য, এরপর তিনি আরও বিশ্বকাপ খেলেছেন। কিন্তু ৯ বছর পর এসে আরেকটি বিশ্বকাপ খেলার আগে একই রোমাঞ্চ কাজ করছে বাঁহাতি এই ব্যাটসম্যানের মধ্যে।
টিবিএস রিপোর্ট
03 June, 2024, 02:25 pm
Last modified: 03 June, 2024, 02:33 pm

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও তাতে স্বস্তি ছিল না বাংলাদেশের। ব্যাপারটা ছিল অনেকটা 'টেনেটুনে' পাস করার মতো। শক্তিতে বেশ পিছিয়ে থাকা দলটির বিপক্ষেও ব্যাটে-বলে গড়পড়তা পারফরম্যান্স করে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নাজুক অবস্থা।

সব মিলিয়ে কঠিন সময়ই যাচ্ছে বাংলাদেশের। এই সময়ে দাঁড়িয়েও অবশ্য বড় স্বপ্ন দেখছেন সৌম্য সরকার। পরের রাউন্ডে যাওয়া বা সেমি-ফাইনাল খেলা নয়, বিশ্বকাপ জিততে চান তিনি। দলের বেশিরভাগ ব্যাটসম্যানের মতো রান খরায় থাকলেও স্বপ্নটা বড়ই দেখছেন সৌম্য। কারণ বড় স্বপ্ন দেখাই পছন্দ তার। 

এবারের বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ফেসবুক পেজে নিয়মিতভাবে ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করে যাচ্ছে বিসিবি। সিরিজ এই সাক্ষাৎকারের নাম দেওয়া হয়েছে 'গ্রিন-রেড স্টোরি।' এমনই এক ভিডিওতে তাওহিদ হৃদয় সেমি-ফাইনাল খেলার আশার কথা জানিয়েছিলেন। কিন্তু সৌম্যের স্বপ্নের সীমানাটা আরও বড়। 

সোমবার বিসিবির পোস্ট করা ভিডিওতে সৌম্য বলেছেন, 'সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমি-ফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে ফলের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।'

২০১৫ সালে প্রথমবারের মতো দেশের হয়ে বিশ্বকাপ খেলেন সৌম্য, এরপর তিনি আরও বিশ্বকাপ খেলেছেন। কিন্তু ৯ বছর পর এসে আরেকটি বিশ্বকাপ খেলার আগে একই রোমাঞ্চ কাজ করছে তার মধ্যে। পারফর্ম করে এবারের বিশ্বকাপটা রাঙাতে চান তিনি। 

সৌম্য বলেন, 'খেলোয়াড় হিসেবে যেকোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সে রকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দেওয়ার।'

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় দল হিসেবেও ভালো করতে প্রত্যয়ী সৌম্য। তার ভাষায়, 'শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।'

নতুন অধিনায়ক হিসেবে বিশ্বকাপে চ্যালেঞ্জ তো আছেই, ব্যাট হাতেও বাজে সময় যাচ্ছে শান্তর। এ সময়ে তার কাঁধে হাত রাখছেন সৌম্য, 'শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম। দেখেছি সে (শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভ কামনা, আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে।'

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net