Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘ক্রিকেট বিশ্বকাপের চেয়ে অলিম্পিক পদক জেতা বেশি গুরুত্বপূর্ণ’

খেলা

টিবিএস রিপোর্ট
20 May, 2024, 07:25 pm
Last modified: 21 May, 2024, 02:27 pm

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

‘ক্রিকেট বিশ্বকাপের চেয়ে অলিম্পিক পদক জেতা বেশি গুরুত্বপূর্ণ’

ক্রিকেটের মাশরাফি আজ ক্রিকেটার পরিচয়ে আসেননি, এসেছেন একজন ক্রীড়াবিদ হিসেবে। যেন তিনি সকল খেলারই দূত৷ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিকে সামনে রেখে গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
20 May, 2024, 07:25 pm
Last modified: 21 May, 2024, 02:27 pm

ক্রিকেটের মানুষ তিনি, স্বাভাবিকভাবেই ক্রিকেট নিয়েই কথা বলা মানায় মাশরাফি মুর্তজাকে। কিন্তু আজ সংবাদ মাধ্যমের সামনে দেখা গেল এক ভিন্ন মাশরাফিকে। 

ক্রিকেটের মাশরাফি আজ ক্রিকেটার পরিচয়ে আসেননি, এসেছেন একজন ক্রীড়াবিদ হিসেবে। যেন তিনি সকল খেলারই দূত৷ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিকে সামনে রেখে গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। 

২৬ মে ঢাকায় শুরু হবে ১২ দেশের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলন আজ হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হয়ে এসে আলো কেড়ে নিয়েছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। 

ক্রিকেট ছাড়া বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য একদমই হাতে গোনা। অলিম্পিকে এখন পর্যন্ত কোনো পদক না জেতা সবচেয়ে জনবহুল দেশের তকমাও লেগে আছে বাংলাদেশের নামের পাশে। একটা অলিম্পিক পদক জিততে পারলে ক্রিকেটকে ছাপিয়ে সেটিই বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরবে বলে মনে করেন মাশরাফি, 'আমরা অলিম্পিকে হিটেই টিকি না। যদি আমরা জিততে পারি তাহলে বিশ্বজুড়ে বিশাল এক খবর হবে বাংলাদেশ।'

মাশরাফি যোগ করেন, 'অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ এতবার জিতেছে, সারা বিশ্বে তবু নাম হয় না। ক্রিকেট বিশ্বকাপ বিশ্বে বড় কিছু না, হলে বাংলাদেশে কিছু হবে। অলিম্পিকে যদি বাংলাদেশ পদক পায় সেটা সারা বিশ্বে ছড়াবে।'

ক্রিকেট ছাড়া বাংলাদেশের অন্য সব খেলাধুলায় বিনিয়োগ তেমন নেই। যেটিকে একটি বড় সমস্যা বলে চিহ্নিত করেন মাশরাফি। ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে আছেন তিনি। সুযোগ পেলে অন্য সব খেলাতেও বিনিয়োগ বাড়ানোর কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। 

'সংসদীয় কমিটিতে কোনো বিষয় আসলে আমি অবশ্যই আলোচনা করব। যা করার চেষ্টা করব। আপনারাই পারেন অন্য খেলাগুলোকে এগিয়ে নিতে। আজ যেমন কাবাডিতে এসেছেন, তার মানে গুরুত্ব দিচ্ছেন। আসলে সবকিছুর সমন্বয় দরকার। খেলাধুলায় বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আসতে লাগে প্রচার। প্রচার থাকলে পৃষ্ঠপোষক আসবে। ক্রিকেটের বোর্ডের অর্থ আছে, অন্য ফেডারেশনের সেভাবে নেই। সুবিধা থাকলে খেলোয়াড় বেরিয়ে আসবে।'

Related Topics

টপ নিউজ

মাশরাফি মুর্তজা / গণমাধ্যম / অলিম্পিক পদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net