Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
টানা পাঁচ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2024, 07:45 pm
Last modified: 11 May, 2024, 02:07 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ

টানা পাঁচ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে দুঃসময় পার করা বাংলাদেশ টি-টোয়েন্টিতে টানা নবম ম্যাচ হারলো। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে জ্যোতি-নাহিদারা সর্বশেষ ম্যাচ জেতে ২০২৩ সালের ডিসেম্বরে। ১০ ম্যাচ আগে জেতা দলটি এই ফরম্যাটে পাঁচ মাস ধরে জয়হীন।
টিবিএস রিপোর্ট
09 May, 2024, 07:45 pm
Last modified: 11 May, 2024, 02:07 pm

ঘরের মাঠে দুঃসময়ই গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু, নিগার সুলতানা জ্যোতির দল তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়। ভারতের বিপক্ষেও ভাগ্য বললালো না তাদের। এবার আরও বেশি ম্যাচ হেরে আরও একবার হোয়াইটওয়াশের অস্বস্তিতে পড়তে হলো তাদের। পুরো সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশ শেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়লো। 

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছে বাংলাদেশ। সফরে দারুণ সময় কাটানো হারমানপ্রিত কৌরের দল সিরিজ জিতলো ৫-০ ব্যবধানে। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে টানা নবম ম্যাচ হারলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তাদের সর্বশেষ জয় ২০২৩ সালের ডিসেম্বরে। ১০ ম্যাচ আগে জেতা দলটি এই ফরম্যাটে পাঁচ মাস ধরে জয়হীন। 

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা ভারত টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। স্মৃতি মান্ধানা, দায়ালান হেমলতা, অধিনায়ক হারমানপ্রিত কৌর, রিচা ঘোষদের ব্যাটে ৫ উইকেটে ১৫৬ রান তোলে, যা এই সিরিজের তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে কেবল রিতু মনি প্রয়োজন মতো ব্যাট চালাতে পেরেছেন। রুবাইয়া হায়দার, শরিফা খাতুনরা রানের দেখা পেলেও তা যথেষ্ট হয়নি। ৬ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ। 

লক্ষ্য তাড়ায় ৫২ রানের মধ্যেই ৫টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য রান করেন সোবহানা মোস্তারী ও রুবাইয়া। সোবহানা ৯ বলে ১৩ ও রুবাইয়া ২১ বলে ৩০ রান করেন। এখান থেকে হাল ধরে ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৭ রানের জুটি গড়েন রিতু মনি ও শরিফা। তারা জয়ের সম্ভাবনা জাগাতে না পারলেও ম্যাচে টিকে থাকে বাংলাদেশ। 

দলীয় ১০৯ রানে ভাঙে এই জুটি, ৩৩ বলে ৪টি চারে ৩৭ রান করেন রিতু মনি। এরপর ২১ বলে ২৬ রানের জুটি গড়া শরিফা ও রাবেয়া খাতুনের লড়াই হারের ব্যবধান কমিয়েছে কেবল। শরিফা ২১ বলে ৩টি চারে ২৮ ও রাবেয়া ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতা ভারতের বাঁহাতি স্পিনার ৪ ওভারে ২৪ রানে ৩টি উইকেট নেন। আশা সোবহানা ২টি ও তিঁতাস সাধু একটি উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হেমলতা, ২৮ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন তিনি। মান্ধানা ২৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় করেন ৩৩ রান। হারমানপ্রিত ২৪ বলে ৪টি চারে ৩০ রানের ইনিংস খেলেন। ১৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ। বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান সুলতানা খাতুন।  

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট দল / বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজ / হোয়াইটওয়াশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net