Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন

খেলা

টিবিএস রিপোর্ট
13 March, 2024, 09:25 pm
Last modified: 13 March, 2024, 10:13 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন

একটি গ্রাফিক্যাল কার্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। কার্ডের লেখা অনুযায়ী সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশের পক্ষে খেলতে হলে দেশের লিগে খেলে যোগ্যতা প্রমাণ করতে হবে হামজাকে। এ বিষয়ে জানতে চাইলে বাফুফে প্রধান বলেন, ‘আমাকে দেখলে কি পাগল মনে হয়!’
টিবিএস রিপোর্ট
13 March, 2024, 09:25 pm
Last modified: 13 March, 2024, 10:13 pm

লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা নিয়ে আলোচনা অনেক দিনের। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা সরাসরি না বললেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি। এই গুঞ্জন নতুন করে চাওড় হয় জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার এক মন্তব্যে। আশাবাদ ব্যক্ত করে কয়েকদিন আগে স্প্যানিশ এই কোচ জানান, অচিরেই বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ রাইট ব্যাক হামজা।

হামজার বাংলাদেশের পক্ষে খেলা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদও। তিনি জানান, হামজার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। অচিরেই ভালো খবর আসবে বলে আশাবাদী তিনি। এ ছাড়া হামজা নিজেও ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের হয়ে খেলার প্রসঙ্গে এক সমর্থকের করা প্রশ্নে হামজা মাথা নেড়ে সম্মতি জানাচ্ছেন। 

অসুস্থতার কারণে তিন মাস বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বসা হয়নি সভাপতি কাজী সালাউদ্দিনের। আজ বুধবার ফেরার দিনে তাকেও কথা বলতে হলো হামজাকে নিয়ে। বাকি সবার মতো বাফুফে সভাপতিও ইতিবাচক মন্তব্য করেছেন। গত ডিসেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করান সালাউদ্দিন। জার্মানিতে অবকাশযাপন ও চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা শেষে দেশে ফিরে আজ প্রথমবারের মতো বাফুফেতে আসেন তিনি। 

বাংলাদেশের হয়ে হামজার খেলার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, 'বিষয়টি অতো সহজ না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।'

হামজাকে নিয়ে সালাউদ্দিনের বক্তব্য ব্যবহার করে বানানো একটি গ্রাফিক্যাল কার্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। কার্ডের লেখা অনুযায়ী সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশের পক্ষে খেলতে হলে দেশের লিগে খেলে যোগ্যতা প্রমাণ করতে হবে হামজাকে। এ বিষয়ে জানতে চাইলে বাফুফে প্রধান বলেন, 'আমাকে দেখলে কি পাগল মনে হয়! হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। আমি অমন কথা কেন বলতে যাব?'  

Related Topics

টপ নিউজ

হামজা চৌধুরী / লেস্টার সিটি / কাজী সালাউদ্দিন / বাফুফে / বাংলাদেশ ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net