Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে নতুন বিতর্ক: আল্ট্রা এজে স্পাইক দেখানোর পরও আউট হননি সৌম্য!

খেলা

টিবিএস রিপোর্ট
06 March, 2024, 09:55 pm
Last modified: 07 March, 2024, 01:06 am

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে নতুন বিতর্ক: আল্ট্রা এজে স্পাইক দেখানোর পরও আউট হননি সৌম্য!

লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন দুই বাংলাদেশ ওপেনার লিটন ও সৌম্য। নিজেদের সাবলীল শট খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দারুণভাবেই। এরপরই ঘটে একটি বিতর্কিত ঘটনা, বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়ে সৌম্য সরকার ক্যাচ দেন উইকেটের পেছনে। মাঠের আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন। 
টিবিএস রিপোর্ট
06 March, 2024, 09:55 pm
Last modified: 07 March, 2024, 01:06 am

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই বিতর্কের পসরা। বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট হওয়ার ঘটনা পুরোনো না হতেই নতুন বিতর্ক ছড়িয়েছে বাংলাদেস-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে হারার পর দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। তবে বাংলাদেশের সহজ জয়কেও ছুঁয়েছে বিতর্ক। 

লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন দুই বাংলাদেশ ওপেনার লিটন ও সৌম্য। নিজেদের সাবলীল শট খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দারুণভাবেই। এরপরই ঘটে একটি বিতর্কিত ঘটনা, বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়ে সৌম্য সরকার ক্যাচ দেন উইকেটের পেছনে। মাঠের আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন। 

তখন সৌম্য অন্য প্রান্তের ব্যাটসম্যান লিটনের সঙ্গে কথা বলে রিভিউ নেন। বড় পর্দায় আল্ট্রা–এজে স্পাইক দেখা যায়। যা দেখে ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন সৌম্য। কিন্তু আল্ট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান সিদ্ধান্ত দিলেন বল ব্যাটে লাগেনি!  তাতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তও বদলে যায়। যা নিয়ে মাঠে বেশ কিছুক্ষণ তর্ক করতে দেখা যায় লঙ্কান ক্রিকেটারদেরকে।

আল্ট্রা-এজে স্পাইক দেখার পরও মাঠের আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত বদলানোর কারণ হিসেবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেছেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক দেখতে পেয়েছেন তিনি। টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে সঙ্গেসঙ্গেই তীব্র আপত্তি তোলেনশ্রীলঙ্কান খেলোয়াড়েরা।

মাঠে থাকা আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে কথা বলতে দেখা গেছে তাদের। দলের কোচ ক্রিস সিলভারউড ঘটনা বুঝতে চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন। শ্রীলঙ্কার নিষিদ্ধ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

সর্বশেষ বিশ্বকাপে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের টাইমড আউট করার জেরে এই সিরিজের প্রথম ম্যাচ থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। এর আগে নাগিন নাচের বিতর্কের রেশ চলেছে অনেকদিন। আজকের ঘটনা দুই দলের 'শ্ত্রুতা'র অধ্যায়ে নিশ্চিতভাবেই নতুন সংযোজন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / বিতর্ক / সৌম্য সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net