Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
কুমিল্লাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2024, 09:55 pm
Last modified: 05 March, 2024, 02:27 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

কুমিল্লাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল

তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের দুর্বার উদ্বোধনী জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় ফরচুন বরিশালের। কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয় আরও স্পষ্ট হয়, তবে বরিশালের বিজয়গাঁথা লেখা হয় মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলারের ব্যাটে।
টিবিএস রিপোর্ট
01 March, 2024, 09:55 pm
Last modified: 05 March, 2024, 02:27 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়জয়কার। আরও নির্দিষ্ট করে বললে, আসরটির ফাইনাল মানেই কুমিল্লার শিরোপা উদযাপনের দৃশ্য দেখা। চারবার ফাইনাল খেলে প্রতিবারই শেষ হাসি হাসা দলটিকে নিয়ে এবারও তেমনই প্রত্যাশা ছিল ভক্ত-সমর্থকদের। কিন্তু ফরচুন বরিশাল বাধায় ফাইনাল জয়ের গল্প এবার আর লেখা হলো না। তামিম ইকবাল, ম্যাচসেরা কাইল মেয়ার্সের ব্যাটে সহজেই ম্যাচ জিতে বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো বরিশাল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনেকটা একপেশে ফাইনালে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা উৎসবে মাতে বরিশাল। প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হলো তারা। ২০২২ বিপিএলের ফাইনালে এই কুমিল্লার বিপক্ষেই হার মানায় অপেক্ষা বেড়েছিল ফরচুন বরিশালের। বরিশাল নামের ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ফাইনালে এসে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল। রেকর্ড চারটি শিরোপা জেতা কুমিল্লা পারলো না টানা তৃতীয়বারের মতো সেরার মুকুট জিততে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। তাদের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও টি-টোয়েন্টি মেজাজে রান করতে পারেননি, ইনিংসও বড় করতে পারেননি কেউ। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক ও আন্দ্রে রাসেলের মাঝারি ইনিংসে ৬ উইকেটে ১৫৪ রান তোলে কুমিল্লা। জবাবে অধিনায়ক তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের দুর্বার উদ্বোধনী জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় ফরচুন বরিশালের। কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয় আরও স্পষ্ট হয়, তবে বরিশালের বিজয়গাঁথা লেখা হয় মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলারের ব্যাটে। ৬ বল হারে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। 

লক্ষ্য তাড়ায় বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ও মিরাজ। দাপুটে ব্যাটিংয়ে এই দুই ওপেনার ৮ ওভারে ৭৬ রানের জুটি গড়েন। তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। কুমিল্লার স্পিনার মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩টি করে চার ছক্কায় ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলে এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ১৫ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.১৪ গড় ও ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেছেন অভিজ্ঞ এই ওপেনার। যা বিপিএলের নির্দিষ্ট আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

তামিমের বিদায়ের পর মিরাজও বেশি সময় টিকতে পারেননি। ডানহাতি এই অলরাউন্ডারও মঈনের শিকারে পরিণত হন, এর আগে ২৬ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৯ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ছন্দ ধরে রাখেন মেয়ার্স ও মুশফিক, ৪২ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। জয়ের খুব কাছে আউট হন তারা। ব্যাটে-বলে দারুণ আসর কাটানো মেয়ার্স ৩০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৬ ও মুশফিক ১৮  বলে ১৩ রান করেন। জয় নিশ্চিত করা মাহমুদউল্লাহ ৭ ও মিলার ৮ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার মঈন ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।    

এর আগে ব্যাটিংয়ে নামা কুমিল্লা প্রথম ওভারেই উইকেট হারায়। কাইল মেয়ার্সের আগের বলে জীবন পাওয়া সুনীল নারাইন আবারও ক্যাচ তোলেন, এবার আর ভুল করেননি ওবেদ ম্যাককয়। ৪ বলে ৫ রান করে বিদায় নেন নারাইন। দ্বিতীয় উইকেটে ১৫ বলে ২৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। 

ভালো শুরু করেও এই দুই ব্যাটসম্যানের কেউই ইনিংস বড় করতে পারেননি। ১২ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন তারা। লিটন ১২ বলে ৩টি চারে ২৬ ও হৃদয় ১০ বলে ৩টি চারে ১৫ রান করেন। এ দুজনকেই ফেরান বরিশালের ইংলিশ পেসার জেমস ফুলার। দেখেশুনে খেলেও দলের হয়ে বড় অবদান রাখা হয়নি জনজন চার্লসের, ১৭ বলে ১৫ রান করে থামেন তিনি। এরপর কুমিল্লার ইনিংসে সবচেয়ে বড় নাম মাহিদুল ইসলাম অঙ্কন, ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ইনিংস সেরা ৩৮ রান করেন। 

জাকের আলী ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। রাসেল শেষ দিকে ঝড় তুললেও মোহাম্মদ সাইফউদ্দিনের করা শেষ ওভার কাজে লাগাতে পারেননি। ১৪ বলে ৪টি ছক্কায় অপরাজিত ২৭ রান করা ক্যারিবীয় এই অলরাউন্ডার এই ওভারে ৩টি ডট দেন, শুরুতে সিঙ্গেলও নিতে চাননি। ৩টি ওয়াইড ও একটি করে নো ও বাই হওয়ার পরও এই ওভার থেকে মাত্র ৭ রান আসে। বরিশালের জেমস ফুলার ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ম্যাচসেরা মেয়ার্স, সাইফউদ্দিন ও ম্যাককয়।   

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ফাইনাল / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net