Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৫০০ উইকেট অশ্বিনের

খেলা

টিবিএস রিপোর্ট
16 February, 2024, 04:00 pm
Last modified: 16 February, 2024, 06:19 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি, হোটেলে ফিরেছে দুই দল
  • রেকর্ডের মালা গেঁথে বীরল কীর্তিতে নাম তুললেন লিটন-মিরাজ

দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৫০০ উইকেট অশ্বিনের

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে রজত পতিদারের ক্যাচ বানিয়ে নিজের ৫০০ তম উইকেট শিকার করেছেন অশ্বিন। মাত্র ৯৮ টেস্ট খেলেই এলিট এক ক্লাবে জায়গা করে নিলেন ভারতীয় অফ স্পিনার।
টিবিএস রিপোর্ট
16 February, 2024, 04:00 pm
Last modified: 16 February, 2024, 06:19 pm

টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিহাসের নবম বোলার ও মাত্র পঞ্চম স্পিনার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩৭ বছর বয়সী ভারতীয় এই অফ স্পিনার। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে রজত পতিদারের ক্যাচ বানিয়ে নিজের ৫০০ তম উইকেট শিকার করেছেন অশ্বিন। মাত্র ৯৮ টেস্ট খেলেই এলিট এক ক্লাবে জায়গা করে নিলেন ভারতীয় অফ স্পিনার। 

এই টেস্ট শুরুর আগেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নাম্বারে ছিলেন অশ্বিন। দ্বিতীয় টেস্টে জসপ্রিত বুমরাহর অসাধারণ বোলিং পারফরম্যান্স অশ্বিনকে নামিয়ে দিয়েছে তিন নাম্বারে। তবে সেটি নিয়ে আর এখন ভাবার কথা নয় তার। বিরাট এক মাইলফলক স্পর্শ করেছেন ৩৭ বছর বয়সী ভারতীয় অফ স্পিনার। 

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ খেলেছেন অশ্বিন। ২০১১ সালে অভিষিক্ত হওয়া এই অফ স্পিনার ১৮৪ ইনিংস বল করে ২৩.৮৯ গড়ে নিয়েছেন ঠিক ৫০০টি উইকেট। তার স্ট্রাইক রেট প্রায় ৫২। 

ইনিংসে ২৪ বার চার উইকেট ও ৩৪ বার পাঁচ উইকেট নেওয়া অশ্বিন ম্যাচে ১০ উইকেট পেয়েছেন আটবার। তার ইনিংস সেরা বোলিং ফিগার ৫৯ রান দিয়ে সাত উইকেট ও ম্যাচসেরা বোলিং ফিগার ১৪০ রান দিয়ে ১৩ উইকেট।

Related Topics

টপ নিউজ

রবিচন্দ্রন অশ্বিন / ৫০০ উইকেট / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি, হোটেলে ফিরেছে দুই দল
  • রেকর্ডের মালা গেঁথে বীরল কীর্তিতে নাম তুললেন লিটন-মিরাজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net