Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
অভিষেক রাঙানো হলো না ১২ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্যাটসম্যানের 

খেলা

07 January, 2024, 05:45 pm
Last modified: 22 January, 2024, 05:47 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?
  • আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • ১২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক

অভিষেক রাঙানো হলো না ১২ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্যাটসম্যানের 

যাকে নিয়ে এতো হইচই, সেই বৈভব সূর্যবংশী নিজেকে মেলে ধরতে পারলেন না। প্রথম শ্রেণি ও রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচের দুই ইনিংসেই বিবর্ণ থাকলেন ১২ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।
07 January, 2024, 05:45 pm
Last modified: 22 January, 2024, 05:47 pm

১২ বছর বয়সী ক্রিকেটারকে একাদশে নিয়ে চমক দিলেও মাঠে লড়াকু বিহারের দেখা মিললো না। যাকে নিয়ে এতো হইচই, সেই বৈভব সূর্যবংশী নিজেকে মেলে ধরতে পারলেন না। প্রথম শ্রেণি ও রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচের দুই ইনিংসেই বিবর্ণ থাকলেন ১২ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। তার দল বিহারও কোণঠাসা অবস্থায়। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দলটি ইনিংস হারের শঙ্কায়।

যদিও পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে মুম্বাইকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে দেয়নি বিহার। বীরপ্রতাপ সিংয়ের ৫ উইকেটের সুবাদে মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ২৫১ রানে বেঁধে রাখে তারা। কিন্তু ব্যাট হাতে ধস নামে তাদের। ১০০ রানেই গুটিয়ে যায় বিহারের প্রথম ইনিংসে।

১৫১ রানে এগিয়ে থেকে বিহারকে ফলো-অন করায় মুম্বাই, চার দিনের ম্যাচে সচরাচর প্রতিপক্ষকে এভাবে ফলো-অন করাতে দেখা যায় না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত ৫ উইকেটে ৬০ রান তুলেছে বিহার। ইনিংস হার এড়াতে এখনও ৯১ রান দরকার তাদের।

মুম্বাইয়ের প্রথম ইনিংসে ১০১ বলে ৬৫ রান করেন ভূপেন লালওয়ানি। সুবেদ পারকর ১১১ বলে ৫০ রান করেন। তনুস কোটিয়ানের ব্যাট থেকে ৬৯ বলে ৫০ রান আসে। ব্যাটে-বলে আলো ছড়ানো শিবম ধুবে ৬১ বলে ৪১ রান করেন। বিহারের বীরপ্রতাপ সিং ৪৫ রান খরচায় ৫টি উইকেট নেন।

ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে বিহারের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন আকাশ রাজ। ৫৫ বলে ২২ রান করেন সাকিবুল গনি। ১২ বছর বয়সী ওপেনার সূর্যবংশী রঞ্জির অভিষেক ইনিংসে ২৮ বলে ৪টি চারে ১৯ রান করেন। মুম্বাইয়ের মোহিত আবস্তি ২৭ রানে ৬টি উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন শিবম দুবে।

দ্বিতীয় ইনিংসেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি সূর্যবংশী, বরং রানের হিসেবে ইনিংস আরও ছোট হয়েছে। এই ইনিংসে ৩৭ বলে ২টি চারে ১২ রান করে সাজঘরে ফেরেন কিশোর এই ব্যাটসম্যান। শরমন নিগরোধ ৫৫ বলে ৪০ রান করেন। মাত্র ৭ রানে ৪টি উইকেট নেন মুম্বাইয়ের অলরাউন্ডার শিবম দুবে। 

Related Topics

টপ নিউজ

বৈভব সূর্যবংশী / রঞ্জি ট্রফি / অভিষেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?
  • আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • ১২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net