Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
পাঁচ সেশনেই কেপটাউন টেস্ট জিতল ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
04 January, 2024, 05:50 pm
Last modified: 04 January, 2024, 05:52 pm

Related News

  • ভারতের পিচ নিয়ে সমালোচনা বন্ধ করতে বললেন রোহিত
  • কেপটাউন টেস্টে একদিনেই পড়লো ২৩ উইকেট
  • সিরাজের তোপে ৫৫ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
  • ডিআরএস ও স্টাম্প মাইক কাণ্ডে শাস্তি হচ্ছে না কোহলিদের

পাঁচ সেশনেই কেপটাউন টেস্ট জিতল ভারত

প্রথমদিনেই ২৩ উইকেট পড়ার পর এই ম্যাচ যে বেশিদূর গড়াবে না তা বোঝা যাচ্ছিল। কেপটাউনের পেস স্বর্গে ম্যাচ শেষ হয়েছে পাঁচ সেশনের আগেই।
টিবিএস রিপোর্ট
04 January, 2024, 05:50 pm
Last modified: 04 January, 2024, 05:52 pm

পাঁচ সেশনেই শেষ হয়ে গেল কেপটাউন টেস্ট। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা জেতায় সিরিজ শেষ হলো ১-১ সমতায়। 

প্রথমদিনেই ২৩ উইকেট পড়ার পর এই ম্যাচ যে বেশিদূর গড়াবে না তা বোঝা যাচ্ছিল। কেপটাউনের পেস স্বর্গে ম্যাচ শেষ হয়েছে পাঁচ সেশনের আগেই। 

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৭৯ রানের লক্ষ্য তিন উইকেট হারিয়ে টপকে যায় ভারত। এর আগে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এক এইডেন মার্করাম একাই করেছেন ১০৩ রান। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেও বাকিদের ব্যর্থতায় দলের লিড খুব বড় করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ সিরাজ, দ্বিতীয় ইনিংসে সমান সংখ্যক উইকেট নিয়েছেন আরেক ভারতীয় পেসার জস্প্রিত বুমরাহ।

এর আগে প্রথমদিনেই ২৩ উইকেট পড়েছে কেপটাউন টেস্টে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার ১৩ উইকেট আর ভারতের ১০টি। প্রথমদিনেই দুবার করে আউট হন তিন প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগার, টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। 

তবে ২৩ উইকেটের পতনের পরেও একদিনে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড হয়নি। ১৮৮৮ সালে অস্ট্রেলিয়া- ইংল্যান্ড টেস্টে একদিনে ২৭ উইকেটের পতন ঘটেছিল।  আর প্রথম দিনে সর্বোচ্চ ২৫ উইকেটের পতন দেখেছে টেস্ট ক্রিকেট। এটিও ঘটেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেই, ১৯০২ সালে মেলবোর্নে। এরপরই দক্ষিণ আফ্রিকা-ভারত কেপটাউন টেস্টের অবস্থান। উইকেট বৃষ্টির একদিন শেষেও কিছুটা এগিয়ে থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।

প্রথমদিনে দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাট করে ৪০.২ ওভার। তাতেই স্বাগতিকরা হারায় ১৩ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে যায় ভারত। যার মধ্যে তারা শেষ ছয় উইকেট হারিয়েছে কোনো রান না করেই! এটিও একটি রেকর্ড। 

বিরাট কোহলি করেন ইনিংস সর্বোচ্চ ৪৬ রান। দক্ষিণ আফ্রিকার তিন পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার নিয়েছেন সমান তিনটি করে উইকেট।

Related Topics

টপ নিউজ

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ভারতের পিচ নিয়ে সমালোচনা বন্ধ করতে বললেন রোহিত
  • কেপটাউন টেস্টে একদিনেই পড়লো ২৩ উইকেট
  • সিরাজের তোপে ৫৫ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
  • ডিআরএস ও স্টাম্প মাইক কাণ্ডে শাস্তি হচ্ছে না কোহলিদের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net