Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সুপার ওভারের রোমাঞ্চ জিতে সমতায় ফিরলেন নিগাররা

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2023, 06:05 pm
Last modified: 07 November, 2023, 06:13 pm

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

সুপার ওভারের রোমাঞ্চ জিতে সমতায় ফিরলেন নিগাররা

সুপার ওভারের শেষ বলে চার মেরে দলকে জেতান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রোমাঞ্চকর এই জয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনলো বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 November, 2023, 06:05 pm
Last modified: 07 November, 2023, 06:13 pm

ছোট পুঁজি নিয়েও বল হাতে দারুণ লড়লো বাংলাদেশ, ম্যাচ গড়ালো শেষ ওভারে। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ৩ রান। ৬ বলে ৩ রান, এ আর এমন কী! কিন্তু শেষ উইকেট বলে আশা ছিল বাংলাদেশেরও। ফাহিমা খাতুন শেষ ওভারে ২ রান খরচায় পাকিস্তানের শেষ উইকেট তুলে নেন, ম্যাচ হয় টাই। 

এরপর ‍সুপার ওভারের রোমাঞ্চ। এখানেও দল নাহিদার ওপর ভরসা রাখে। ভরসার প্রতিদানও দেন বাঁহাতি এই স্পিনার। সুপার ওভারে ৭ রান খরচা করেন তিনি, নেন ২ উইকেট। চার মেরে সুপার ওভার শুরু হয় বাংলাদেশের। কিন্তু পরের চার বলের দুটি ডট, হারাতে হয় একটি উইকেটও। শেষ বলে চার মেরে দলকে জেতান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে পাওয়া রোমাঞ্চকর এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী ১০ নভেম্বর মিরপুরেই মুখোমুখি হবে দুই দল।

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বড় জুটি না হলেও শুরুর দিকে প্রায় সব ব্যাটারই রানের দেখা পান। কিন্তু শেষ দিকের বিপর্যয়ে ৯ উইকেট ১৬৯ রান তোলে স্বাগতিকরা। ম্যাচসেরা নিগার ১০৪ বলে ৩টি চারে ইনিংসের সর্বোচ্চ ৫৪ রান করেন। 

৮৮ বলে ৩টি চারে ৪০ রান করেন ফারজানা হক। এ ছাড়া মুর্শিদা খাতুন ১২, সোবানা মোস্তারী ১৬ ও ফাহিমা খাতুন ১৬ রান করেন। এদের বাইরে বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তানের সাদিয়া ইকবাল ও নাশরা সান্দু ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ডায়ানা বেগ, নিদা দার ও উম-এ-হানি।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের বেশ কয়েকজন ব্যাটার ভালো শুরু করেও ৩০ রানের গন্ডি পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান করেন সাদাফ শামস। সিদরা আমিন ২২, আলিয়া রিয়াজ ২১, অধিনায়ক নিদা দার ২৭, ইরাম জাভেদ ১৫, নাজিহা আলভি ২২, ডায়ানা ১৪ ও উম-এ-হানি ১১ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ১০ ওভারে ২৯ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান মারুফা, নাহিদা, নিশি ও ফাহিমা।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / সুপার ওভার / রোমাঞ্চকর জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net