Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড, আরও রেকর্ডের ছড়াছড়ি

খেলা

14 October, 2023, 05:05 pm
Last modified: 14 October, 2023, 05:17 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড, আরও রেকর্ডের ছড়াছড়ি

এমন কয়েকটি রেকর্ড গড়লো আর্জেন্টিনা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আগে দেখা যায়নি। রেকর্ড বই রীতিমতো এলোমেলা করে দিয়েছে দেশটির নারী ক্রিকেট দল।  
14 October, 2023, 05:05 pm
Last modified: 14 October, 2023, 05:17 pm

ক্রিকেটের প্রসারে এর আগে একসঙ্গে বেশ কিছু দেশকে টি-টোয়েন্টি স্বীকৃতি দেয় আইসিসি। এর মধ্যে অনেক দেশ ক্রিকেটে একেবারেই নবীন, এসব দলের প্রতিটা ম্যাচই আন্তর্জাতিক। একসঙ্গে অনেকগুলো দেশ টি-টোয়েন্টি স্বীকৃতি পাওয়ার পর থেকে এই ফরম্যাটে অনেক রেকর্ড হয়ে আসছে। এবার আর্জেন্টিনা এমন কয়েকটি রেকর্ড গড়লো, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আগে দেখা যায়নি। 

সংক্ষিপ্ত এই ফরম্যাটের ইতিহাসের প্রথম দল হিসেবে ৪০০'র বেশি রান করলো লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার নারী ক্রিকেট দল। শনিবার বুয়েন্স এইরেসে চিলির বিপক্ষে খেলতে নামে তারা। আগে ব্যাটিং করতে নামা আর্জেন্টিনা ২০ ওভারে ১ উইকেটে ৪২৭ রান তোলে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। 

রেকর্ডটি ছিল বাহরাইনের দখলে। ২০২২ সালের মার্চে সৌদি আরবের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করে তারা, এতোদিন এটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। দেড় বছরের মাথায় ৪০০ ছাড়ানো সংগ্রহ গড়ে রেকর্ডটি নিজেদের করে নিল ফুটবলের দেশ আর্জেন্টিনা। ৩১৪ রান করে পুরুষদের টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ডটি দখলে রেখেছে এশিয়ার দেশ নেপাল। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়ার দিনে সবচেয়ে বড় জয় তুলে নেওয়ার রেকর্ডও গড়েছে আজেন্টিনা। রান পাহাড় গড়ে পরে চিলিকে ১৫ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট করে দেয় তারা। মেলে ২৬৪ রানের বিশাল জয়, এটাও বিশ্ব রেকর্ড। দ্বিতীয় দল হিসেবে তিনশ'র বেশি রানের ব্যবধানে জিতলো তারা। মালির বিপক্ষে ৩০৪ রানে জিতে রেকর্ড গড়েছিল উগান্ডা। 

আর্জেন্টিনার দুটি বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে আরও অনেক রেকর্ড হয়েছে, যা স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম। আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। ৮৪ বলে ১৬৯ রান করেছেন লুসিয়া টেলর, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে করেন অপরাজিত ১৪৫ রান। 

উদ্বোধনী জুটিতে ৩৫০ রান যোগ করেন এ দুজন, যেকোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ রানের জুটি ইন্দোনেশিয়ার, ২৫৭ রানের। রান পাহাড় গড়লেও আর্জেন্টিনার ইনিংসে নেই কোনো ছক্কা, চার মেরেছে ৫৭টি। এক ইনিংসে এটা সর্বোচ্চ চারের রেকর্ড। এতোদিন রেকর্ডটি ছিল বাহরাইনের দখলে, সৌদি আরবের বিপক্ষে ৫০টি চার মেরেছিল তারা।

রেকর্ড ব্যবধানে হারা চিলি ৬৪টি নো বল করাসহ অতিরিক্ত রান দিয়েছে ৭৩। নারী ও পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ নো বল ও অতিরিক্ত রান দেওয়ায় দুটিই বিশ্ব রেকর্ড। এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান খরচা করেছেন চিলির ফ্লোরেন্সিয়া মার্তিনেস, টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রানের ওভার। চার ওভারে ৯২ রান দিয়েছেন কন্সতান্সা ওইয়ারসে, টি-টোয়েন্টিতে এটা সবচেয়ে খরুচে বোলিং। এই ম্যাচেই ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর স্পেলটি দুই নম্বরে।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা নারী ক্রিকেট দল / বিশ্ব রেকর্ড / রেকর্ড / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net