Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মুমিনুল, সাব্বিরসহ বিপিএলে দল পাননি যারা

খেলা

24 September, 2023, 06:55 pm
Last modified: 24 September, 2023, 07:08 pm

Related News

  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

মুমিনুল, সাব্বিরসহ বিপিএলে দল পাননি যারা

অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টেস্ট দলে এক সময়কার নিয়মিত সদস্য আবু জায়েদ রাহি দল পাননি। বিপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া মুনিম শাহরিয়ারকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি।
24 September, 2023, 06:55 pm
Last modified: 24 September, 2023, 07:08 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য দল গুছিয়ে নিয়েছে সাত ফ্র্যাঞ্চাইজি। এবারও শক্তিশালী দল গড়েছে ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শক্তির বিচারে তাদেরকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সিলেট স্ট্রাইকার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুরন্ত ঢাকাও চেষ্টা করেছে শিরোপা জেতার মতো দল গড়ার। 

আগে থেকেই দল গোছানো শুরু করা ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেইন ও সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন করে ক্রিকেটার দলে ভেড়ায়। আজ রোববার ঢাকার একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকে বাকি ক্রিকেটার নিয়ে দল গোছানোর কাজ শেষ করেছে বিপিএলের দলগুলো। 

ড্রাফটে নাম দেওয়া অনেক দেশি ক্রিকেটারই দল পেয়েছেন, আবার অনেকে অবিক্রিত থেকে গেছেন। এদের মধ্যে অন্যতম সাব্বির রহমান। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে আগে কাড়াকাড়ি হতো বিপিএলের দলগুলোর মাঝে। কিন্তু ক্রমেই নিজেকে হারিয়ে বসা সাব্বির জাতীয় দল থেকে ছিটকে গেছেন, এবার বিপিএলেও দল পেলেন না।

দল পাননি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ড্রাফটে নাম থাকলেও তাকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। একইভাবে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৩৯ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়া অলোক কাপালিও দল পাননি। তাদের সমসাময়িক অলরাউন্ডার ফরহাদ রেজাকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি। 

গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করে হইচই ফেলে দেন মুনিম শাহরিয়ার। ব্যাট হাতে আলো ছড়িয়ে কয়েক মাস পরই জাতীয় দলে জায়গা করে নেন এই ওপেনার, খেলেন ৫টি টি-টোয়েন্টি। এবারের বিপিএলে দল পাননি তিনি। টেস্ট দলে এক সময়কার নিয়মিত সদস্য ডানহাতি পেসার আবু জায়েদ রাহিকেও দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়াও উল্লেখযোগ্য আরও অনেক ক্রিকেটারই বিপিএলে দল পাননি। 

দল পাননি যারা: মুক্তার আলী, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, শামসুর রহমান শুভ, সানজামুল হক, সাদমান ইসলাম অনিক, আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখন, মার্শাল আইয়ুব, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, আনিসুল ইসলাম ইমন, কাজী অনিক, আব্দুল মজিদ, মিজানুর রহমান, ইলিয়াস সানি, আল আমিন জুনিয়র, পিনাক ঘোষ, সঞ্জিত সাহা, নাবিল সামাদ, রুয়েল মিয়া।

Related Topics

টপ নিউজ

বিপিএল প্লেয়ার্স ড্রাফট / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মুমিনুল হক / সাব্বির রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net