Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সিরিজ বাঁচাতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
08 July, 2023, 06:15 pm
Last modified: 08 July, 2023, 10:23 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

সিরিজ বাঁচাতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

বিশাল এই লক্ষ্য তাড়া করে জিতে সিরিজ বাঁচাতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে কখনই ৩০০’র বেশি রান তাড়া করে জেতেনি বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
08 July, 2023, 06:15 pm
Last modified: 08 July, 2023, 10:23 pm

৭৫ রানের মধ্যে ৯ উইকেট, ভঙ্গুর অবস্থাই। যেকোনো দলের জন্য এটা হতাশার। তবু হতাশা থাকার কথা নয় আফগানিস্তানের। এর আগেই যে আসল কাজটা করে নিয়েছিল তারা। উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে সেঞ্চুরি করা গুরবাজ ফিরলে উইকেট বৃষ্টির মধ্যেও সেঞ্চুরি পূর্ণ করেন ইব্রাহিম। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে বিশাল সংগ্রহই গড়লো আফগানরা।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ৩৩১ রান তুলেছে আফগানিস্তান। এই রান তাড়া করে জিতে সিরিজ বাঁচাতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে বাংলাদেশের সফল রান তাড়া ৩২২। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্যে ৪ উইকেটে এই রান তোলে তারা।

যদিও চট্টগ্রামের এই মাঠে ওয়ানডেতে কখনই ৩০০'র বেশি রান তাড়া করে জেতেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হেয়ে যায় বাংলাদেশ। টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে তাদের, না হলে এক ম্যাচ আগেই সিরিজ হয়ে যাবে আফগানদের।

টস হেরে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান উড়ন্ত সূচনা পায়। সাবলীল শুরুর পর ব্যাট হাতে শাসন শুরু করেন গুরবাজ, তাকে দারুণ সঙ্গ দেন ইব্রাহিম। উদ্বোধনী জুটিতে ২৫৬ রান যোগ করেন তারা। যা উদ্বোথনী জুটিতে তো বটেই, ওয়ানডে যেকোনো উইকেটেই আফগানদের সেরা জুটি। উদ্বোধনী জুটিতে তাদের সেরা জুটি ছিল ১৪১ রানের, ২০১২ সালে শারজাহতে নেদারল্যান্ডসের বিপক্ষে জুটিটি গড়েন করিম শফিক ও জাভেদ আহমাদী। 

১৫ ওভারেই স্কোরকার্ডে ১০০ রান যোগ হয়ে যায় আফগানদের। ২০০ ছুঁতে লাগে ৩২ ওভার। আড়াই'শ পেরিয়ে শেষ পর্যন্ত গুরবাজ-ইব্রাহিমের জুটির পথচলা থামে। রেকর্ড গড়া জুটি গড়ার পথে বাংলাদেশের বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নেন গুরবাজ।

শেষ পর্যন্ত ১২৫ বলে ১৩টি চার ও ৮টি ছক্কায় ১৪৫ রানের অসাধারণ ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। ওয়ানডেতে এটা তার তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। এই ফরম্যাটে এটা তার সর্বোচ্চ রানের ইনিংস, আগের সেরা ছিল ১২৭, আয়ারল্যান্ডের বিপক্ষে। 

৩৭তম ওভারে এই জুটি ভেঙে অবশেষে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। প্রথম উইকেট পতনে যেন খেই হারায় আফগানরা। ১০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপরও চলতে থাকে উইকেট বৃষ্টি। এর মাঝেই লড়াই চালিয়ে যাওয়া ইব্রাহিম তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। 

আফগান এই ওপেনার ১১৯ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১০০ রান করে আউট হন। নাজিবুর্লাহ জাদরান ১০ ও শেষ দিকে ১৫ বলে একটি করে চার ও ছক্কায় ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নবী। মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান এবাদত হোসেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net