Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বৃষ্টি বাগড়ার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল আফগানিস্তান

খেলা

05 July, 2023, 10:50 pm
Last modified: 05 July, 2023, 11:03 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

বৃষ্টি বাগড়ার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল আফগানিস্তান

প্রিয় ফরম্যাট, ঘরের মাঠ, প্রতিপক্ষও তুলনামূলক কম শক্তিশালী। সব মিলিয়ে দাপুটে বাংলাদেশকে দেখার অপেক্ষাতেই ছিল সবাই, কিন্তু মাঠে দেখা গেল উল্টোটা। ব্যাটে-বলে শাসন করে গেলেন আফগানরা।
05 July, 2023, 10:50 pm
Last modified: 05 July, 2023, 11:03 pm

লক্ষ্য বড় ছিল না, দারুণ বোলিংয়ে বাংলাদেশকে অল্প রানেই বেধেছিল আফগানিস্তান। যদিও ব্যাট হাতে দাপট দেখানো হয়নি সফরকারীদের। দাপট দেখালো বৃষ্টি, আর তা আফগানদের পক্ষেই গেল। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে দিলো আফগানিস্তান। 

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে হেরে গেছে তামিম ইকবালের দল। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ১২ ম্যাচে আফগানদের বিপক্ষে এটা বাংলাদেশের পঞ্চম হার। বাকি সাত ম্যাচে বাংলাদেশ জিতেছে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ পুরো ইনিংস ধরে ধুঁকেছে। ম্যাচসেরা ফজলহক ফারুকী, রশিদ খান, মুজিব-উর-রহমানদের দারুণ বোলিংয়ের সামনে একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া কেউই রান করতে পারেননি। ঘরের মাঠের দলটির ৫ জন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের রান করেন।

হৃদয়ের হাফ সেঞ্চুরিতে ৪৩ ওভারের ম্যাচে ৯ উইকেটে ১৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে বৃষ্টি আইনে আফগানদের জয়ী ঘোষণা করা হয়।

প্রিয় ফরম্যাট, ঘরের মাঠ, প্রতিপক্ষও তুলনামূলক কম শক্তিশালী। সব মিলিয়ে দাপুটে বাংলাদেশকে দেখার অপেক্ষাতেই ছিল সবাই, কিন্তু মাঠে দেখা গেল উল্টোটা। ব্যাটে-বলে শাসন করে গেলেন আফগানরা। যে দলটি ওয়ানডে ফরম্যাটে নিয়মিত শাসন করে, তাদেরকেই দেখা গেল অচেনা চেহারায়।

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ১৫.৪ ওভারে ৫৪ রান যোগ করেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেুক থ্রু এনে দেন সাকিব আল হাসান। তার শিকারে পরিণত হওয়ার আগে ৪৫ বলে একটি চারে ২২ রান করেন গুরবাজ। 

এরপর আফগানদের প্রতিরোধ। প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে জুটি গড়েন ইব্রাহিম ও রহমত শাহ। যদিও তাদের জুটি বড় হতে দেননি তাসকিন আহমেদ, তার শিকার ৮ রান করা রহমত। ২ উইকেট হারানো দলকে এগিয়ে নিচ্ছিলেন ইব্রাহিম ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। বৃষ্টির আগ পর্যন্ত ইব্রাহিম ৫৮ বলে ৫টি চারে ৪১ ও হাশমতউল্লাহ ১৩ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের ব্যাটসম্যানরা আফগানদের বোলিং তোপের মুখে হাবুডুবু খেয়েছে। হৃদয় ছাড়া বাকি সবাইকে রান তুলতে চরম সংগ্রাম করতে হয়। হৃদয় ৬৯ বলে ৩টি চারে ৫১ রানের ইনিংস খেলেন, ওয়ানডেতে এটা তার তৃতীয় হাফ সেঞ্চুরি। 

এ ছাড়া তামিম ইকবাল ১২, লিটন কুমার দাস ২৬, নাজমুল হোসেন শান্ত ১২ ও সাকিব আল হাসান ১৫ রান করেন। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। আফগান পেসার ফজলহক ২৪ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান রশিদ ও মুজিব। একটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net