Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

খেলা

টিবিএস রিপোর্ট
21 June, 2023, 01:30 pm
Last modified: 21 June, 2023, 01:35 pm

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

নারী ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া হলো না লতা মন্ডলদের। আজ হংকংয়ের মং কক স্টেডিয়ামে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
21 June, 2023, 01:30 pm
Last modified: 21 June, 2023, 01:35 pm
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল। ছবি: এসিসি

স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের মেয়েদের। নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া হলো না লতা মন্ডলদের। আজ হংকংয়ের মং কক স্টেডিয়ামে ভারতের কাছে ৩১ রানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। 

হংকংয়ের মং কক মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে ভারত। ১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.২ ওভারে ৯৬ রানে থামে বাংলাদেশের মেয়েদের ইনিংস।

অধিনায়ক শ্বেতা ও ইউ ছেত্রীর উদ্বোধনী জুটির বেশ ভালোভাবেই এগিয়ে নেয় ভারতকে। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি নাহিদা। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ১৩ রান করা শ্বেতাকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। ভারতের রান তখন ১ উইকেটে ২৮ রান। এরপর রাবেয়ার বলে বোল্ড হয়ে দ্রুত আউট হয়ে যান ছেত্রী। ২২ রান আসে এই ভারতীয় ওপেনারের ব্যাট থেকে।

৪৩ রানে ২ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন গঙ্গাদি তৃষা। তৃতীয় উইকেট জুটিতে দিনেশ বৃন্দা-তৃষা যোগ করেন ২৭ রান। তৃষাকে ফিরিয়ে জুটি ভাঙেন সুলতানা খাতুন। তৃষার পর সুলতানা ফিরিয়েছেন বৃন্দাকেও। ২৯ বলে ৩৬ রান করেন বৃন্দা। 

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সুলতানাও শিকার করেছেন দুটি উইকেট।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাথী রাণী ১৩ ও টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ১৬ রান করেন। বাকি চার ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের সংখ্যা পর্যন্ত ইনিংস নিতে পারেননি। 

সপ্তম উইকেটে নাহিদা ও রাবেয়া খান জুটি গড়ার চেষ্টা করলেও সেটি বড় হতে দেননি শ্রেয়াঙ্কা পাতিল। ৬ রানে ফেরান রাবেয়াকে। নাহিদাও পাচ্ছিলেন না ভালো সঙ্গ। শেষ পর্যন্ত ১৭ রানে অপরাজিত থাকেন নাহিদা। ভারতের বোলারদের মধ্যে শ্রেয়াঙ্কা ৪টি এবং মান্নাত কাশ্যপ ৩ উইকেট নিয়েছেন।

 

 

Related Topics

টপ নিউজ

নারী ইমার্জিং এশিয়া কাপ / বাংলাদেশ নারী ক্রিকেট / ভারত নারী ক্রিকেট দল / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net