Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দুর্বার শান্তর অসাধারণ সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2023, 02:05 pm
Last modified: 14 June, 2023, 03:44 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

দুর্বার শান্তর অসাধারণ সেঞ্চুরি

সব ফরম্যাটেই হাসছে শান্তর ব্যাট। এই ইনিংস ছাড়াই চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ১৬ ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৪৪.০৭ গড়ে ৫৭৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
14 June, 2023, 02:05 pm
Last modified: 14 June, 2023, 03:44 pm

ফরম্যাট যেটাই হোক, উইকেটে নামলেই রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ সেরার পুরস্কার জেতা শান্ত এবার টেস্টে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে শাসন করছেন। 

শুরুতেই উইকেট হারানো দলকে পথ দেখাতে নেমে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দারুণ জুটি গড়া বাংলাদেশের এই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নিয়েছেন, যা ঘরের মাঠে শান্তর প্রথম। রানে থাকলেও সেঞ্চুরির দেখা মিলছিলো না, দীর্ঘ ২৩ মাস পর টেস্ট সেঞ্চুরির করলেন তিনি। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে ১১৮ বলে ১৮টি চারে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। দারুণ এই ইনিংস খেলার পথে জয়ের সঙ্গে ইতোমধ্যে গড়েছেন ১৭৫ রানের জুটি। 

আফগানিস্তানের গড়পড়তা মানের বোলিংয়ের বিপক্ষে দুজনই দাপুটে ব্যাটিং করে যাচ্ছেন। তাদের ব্যাটে ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৮৫ রান। শান্ত ১০৪ ও জয় ৬৪ রানে ব্যাটিং করছেন। টেস্টে এটা জয়ের তৃতীয় হাফ সেঞ্চুরি। 

সব ফরম্যাটেই হাসছে শান্তর ব্যাট। এই ইনিংস ছাড়াই চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ১৬ ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৪৪.০৭ গড়ে ৫৭৩ রান করেছেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এই ইনিংস দিয়ে অন্যদের সঙ্গে আরও ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন তিনি।   

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / সেঞ্চুরি / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net