Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
মেসির সঙ্গে চুক্তির খবর অস্বীকার আল-হিলালের

খেলা

টিবিএস রিপোর্ট
13 May, 2023, 05:20 pm
Last modified: 13 May, 2023, 05:24 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

মেসির সঙ্গে চুক্তির খবর অস্বীকার আল-হিলালের

আল-হিলালের অস্বীকৃতির খবরটি দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।মেসির সৌদি ভ্রমণের পর আল-হিলালের নামই সবচেয়ে জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
13 May, 2023, 05:20 pm
Last modified: 13 May, 2023, 05:24 pm
আল-হিলালে যাচ্ছেন না মেসি? ছবি: সংগৃহীত

লিওনেল মেসি সামনের মৌসুমে কোথায় খেলবেন সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে কয়েকদিন আগে একটা বড় বোমাই ফাটিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের খবর যদি সঠিক হয়ে থাকে তাহলে লিওনেল মেসির সৌদি আরবে যাওয়ার গুঞ্জন সত্যি হতে চলেছে। 

এএফপি জানিয়েছে মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবেন তা নিশ্চিত। একটি ক্লাবের সঙ্গে তার চুক্তিও হয়ে গিয়েছে। তবে যে সূত্রের বরাত দিয়ে এএফপি এই খবর জানিয়েছে তারা ক্লাবের নাম বলতে রাজি হয় নি।

তবে নাম না বললেও সবাই ধরে নিয়েছেন আল-হিলালই হতে যাচ্ছে সেই ক্লাব। কারণ তারাই মেসিকে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। যদিও মেসির বাবা হোর্হে এই ধরণের কোনো চুক্তির কথা অস্বীকার করেছেন। 

এবার একই পথে হাঁটল আল-হিলালও। আল-হিলালের অস্বীকৃতির খবরটি দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।মেসির সৌদি ভ্রমণের পর আল-হিলালের নামই সবচেয়ে জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছে আল-হিলাল। 

শুধু লিখিতই নয়, মৌখিকভাবেও দুই পক্ষের মাঝে চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে সৌদি লিগের সবচেয়ে সফলতম ক্লাবটি। তবে মেসির সঙ্গে চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে আল-হিলাল। 

মেসিকে পাওয়ার জন্য সৌদি সরকারও আগ্রহী ছিলো। এমনকি তাকে বছরে চার হাজার কোটি টাকা দেবার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। এএফপি জানায়, এই ধরণেরই একটি চুক্তিতে রাজি হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। 

এএফপি আরো জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র যারা কিনা মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তির সাথে জড়িত তারাই এই খবর দিয়েছে। সেই সূত্র দাবি করেছে, 'মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবে। তার সঙ্গে সব চুক্তি সম্পন্ন হয়েছে। এটি একটি বিশাল অংকের চুক্তি। কিছু ছোট ছোট ব্যাপারে আমরা এখন কাজ করছি।' 

বর্তমানে সৌদি আরব তো বটেই, বিশ্বেরই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি বছরে দুই হাজার দুইশ কোটি টাকার। মেসির চুক্তিতে টাকার পরিমাণ হবে রোনালদোর প্রায় দ্বিগুণ!

Related Topics

টপ নিউজ

মেসি / আল-হিলাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net